রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববারও দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হবে।বাজুস জানিয়েছে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামও ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। 

আড়ও পড়ুন,তারল্য সহায়তার পরও সংকট কাটছে না ন্যাশনাল ব্যাংকের

ফলে এই মানের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়।১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৯৩৩ টাকা। নতুন দর অনুযায়ী এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।অর্থাৎ কয়েক দফা দাম কমার পর এবার আবারও স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এতে নতুন করে স্বর্ণালংকার কিনতে যাওয়া ক্রেতাদের খরচ আরও বাড়বে।বাজুস আরও জানিয়েছে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিষয় : বাড়ল স্বর্ণের দাম তিন দফা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
0:00 0:00
1.0x