শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের সবজি ক্ষেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্র বানু (৫৫) নামে এক নারীর নির্মম মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে রেহানা বেগম (২০)। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের চিনা বাড়ির পাশে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চন্দ্র বানু বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি তোলার জন্য যান। সেখানে অসাবধানতাবশত জমিতে থাকা সেচপাম্পের বৈদ্যুতিক তারে তাঁর পা জড়িয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। মাকে ছটফট করতে দেখে বাঁচাতে ছুটে যান মেয়ে রেহানা বেগম, আরও পড়ুন,৫০ লাখ টাকা দাবি ও মারধরের ঘটনায় তোলপাড়কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্র বানুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত রেহানা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা আপন দুই সহোদর ভাই। স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎ তার ছিড়ে জমিতে পরে। এসময় জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।  আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২