নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের সবজি ক্ষেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্র বানু (৫৫) নামে এক নারীর নির্মম মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে রেহানা বেগম (২০)। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের চিনা বাড়ির পাশে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চন্দ্র বানু বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি তোলার জন্য যান। সেখানে অসাবধানতাবশত জমিতে থাকা সেচপাম্পের বৈদ্যুতিক তারে তাঁর পা জড়িয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। মাকে ছটফট করতে দেখে বাঁচাতে ছুটে যান মেয়ে রেহানা বেগম,
আরও পড়ুন,৫০ লাখ টাকা দাবি ও মারধরের ঘটনায় তোলপাড়
কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্র বানুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত রেহানা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত