বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শ্রমবাজারে চাহিদা নেই এমন কোনো নতুন বিভাগ বিশ্ববিদ্যালয়ে খোলা উচিত নয়; বরং কর্মবাজারের প্রকৃত চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিতে হবে। আজ রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাজেটের কোনো অভাব নেই, তবে কীভাবে সেই বাজেট আনতে হবে এবং যথাযথভাবে কাজে লাগাতে হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিহ্নিত করতে হবে। অতীতের সমালোচনা করে তিনি বলেন, পূর্বে শিক্ষক রাজনীতি ও ছাত্ররাজনীতির চাপে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু বিভাগ খোলা হয়েছিল, যার বাস্তবিক ফল এখন সামনে আসছে। তাই ভবিষ্যতে অপ্রয়োজনীয় বিভাগ খোলার প্রবণতা বন্ধ করতে হবে।আরও পড়ুন, ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টেরবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিষয়ের প্রয়োজন নেই, সেসব বিভাগের অনুমোদন আপাতত বন্ধ রাখতে হবে। এর পরিবর্তে যেসব খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে, সেখানে শিক্ষক নিয়োগ এবং জনবল কাঠামো শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। একই অনুষ্ঠানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিরাজমান তীব্র শিক্ষকসংকটের চিত্রও তুলে ধরেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়—শিক্ষার প্রতিটি স্তরেই পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভরশীলতার সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমানে তারা পিএসসির ওপর নির্ভরশীল হলেও চাহিদা অনুযায়ী পিএসসি শিক্ষক দিতে পারছে না; এ বিষয়ে সরাসরি কথা বলেও এখনো কোনো সমাধান পাওয়া যায়নি।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে সরব ফ্লোরেন্স পিউ, প্রশ্ন তুললেন নীরবতা নিয়ে

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে তিনি বলেছেন, যৌন নিপীড়নের মতো ঘটনায় শুধু নারীরা নয়, পুরুষদেরও আতঙ্কিত ও ক্ষুব্ধ হওয়া উচিত। কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর করা মামলার সূত্রে অভিযোগটি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগকারী দাবি করেছেন, ২০২৪ সালের অক্টোবরে একটি অনুষ্ঠানে সাতজন পুরুষ তাঁকে ধর্ষণ ও মাদক প্রয়োগ করেন। ওই সময় তাঁর বয়স ছিল ২০ বছর। ‘জেন ডো’ ছদ্মনামে পরিচিত ওই নারী বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ভ্রাতৃসংঘের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন।অভিযোগকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তদন্তের পর অভিযুক্তদের মধ্যে দুজনকে বহিষ্কার করা হয়। অন্যদের বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগপত্রের সূত্রে জানা গেছে। ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়ে ফ্লোরেন্স পিউ বলেন, ঘটনাটি তাঁকে অস্বস্তি, উদ্বেগ ও গভীরভাবে বিচলিত করেছে। একই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে এবং এখনো ঘটছে—এ বিষয়টিই তাঁকে বেশি ভাবিয়েছে বলে জানান তিনি।আড়ও পড়ুন,জোভান–তৌসিফকে নিয়ে ভক্তদের ভার্চ্যুয়াল যুদ্ধ, বন্ধুত্বের বার্তা দিলেন জোভানপিউ বিশেষভাবে পুরুষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, যৌন নিপীড়নের বিরুদ্ধে নীরব না থেকে পুরুষদেরও প্রতিবাদ ও সচেতনতার ক্ষেত্রে সক্রিয় হওয়া প্রয়োজন। তিনি জানতে চান, এমন গুরুতর ঘটনায় অনেকেই কেন নীরব থাকেন এবং কোনো ঘটনা সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে তা ঠেকাতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছিল কি না। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে শুধু ক্ষমা চাওয়া বা লিখিত বক্তব্য যথেষ্ট নয়; জবাবদিহির বিষয়টিও গুরুত্বপূর্ণ। অভিযুক্তদের ভবিষ্যৎ রক্ষার বিষয়টি ভুক্তভোগীর নিরাপত্তা ও অভিজ্ঞতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কি না—এমন প্রশ্নও তুলেছেন পিউ। একই সঙ্গে অভিযোগকারীর পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। পিউ আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে নারী-পুরুষের প্রকৃত সমতা প্রতিষ্ঠা করা কঠিন। নারীরা যেন নিরাপদে নিজেদের জীবন পরিচালনা করতে পারেন, সে পরিবেশ তৈরিতে পুরুষদেরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। পরে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে পিউ দাবি করেন, তাঁর মূল পোস্টটি কিছু সময় অনেকের কাছে দৃশ্যমান হচ্ছিল না। যৌন নিপীড়ন নিয়ে কথা বলার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট সীমিত করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। পরে পোস্টটি আবার দৃশ্যমান হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে সরব ফ্লোরেন্স পিউ, প্রশ্ন তুললেন নীরবতা নিয়ে

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের নতুন বাস

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে এবার পাশে দাঁড়িয়েছে পূবালী ব্যাংক।নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দিয়েছে দেশের অন্যতম এই ব্যাংক।নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র—টিটিসির সম্মেলনকক্ষে আয়োজিত হয় বাস হস্তান্তর অনুষ্ঠান।অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক—এমডি মোহাম্মদ আলী নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খালেদ উজ্জামানের হাতে বাসের চাবি তুলে দেন।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শিক্ষা খাত এবং মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে পরিবহন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আড়ও পড়ুন,অনুমোদনহীন ঋণদাতা অ্যাপের পেমেন্ট বন্ধের নির্দেশনতুন এই বাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়া আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।শিক্ষার্থীদের পরিবহন সুবিধার পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সহায়তাতেও বেসরকারি খাতের অংশগ্রহণের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের দেওয়া এই বাস সেই উদ্যোগেরই একটি অংশ।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের নতুন বাস