শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি মাঠ থেকে জান্নাতুল তাজমিন নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জগতপুর গ্রামের নির্জন পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নির্জন সড়কের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। গাড়িটি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে পড়ে ছিল একটি ভ্যানিটি ব্যাগ। আশপাশের চার থেকে পাঁচটি ধানক্ষেতের ধানগাছও দুমড়েমুচড়ে এলোমেলো অবস্থায় ছিল। এসব চিহ্ন ধরে এগিয়ে গিয়ে ধানক্ষেতের কাদার মধ্যে মুখ গোঁজা অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। আরও পড়ুন,মহানবীর আদর্শে পরিবার সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা সম্ভবতার গলায় প্যাঁচানো ছিল একটি গামছা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে। নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। তবে পরিবারের সঙ্গে তাজমিন কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেলের মোস্তাইন বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে দৃশ্যমান বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্য কোনো নির্যাতনের ঘটনা ঘটেছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা নিবন্ধিত অটোরিকশাটির সূত্র ধরে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তাজমিনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন স্বজনরা। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে পাশের হাওলাদার মার্কেটের একটি দোকানের কাছে গিয়েছিল ইসমাইল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা গত দুই দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।মঙ্গলবার সকালে খালের ভেতরে ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার ভেতর থেকে নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ পাওয়া যায়।আড়ও পড়ুন,গুরুদাসপুরে সন্ত্রাস দমন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারএ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার মো. রোকন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।শিশুটির চাচা মো. সৈকত ইসলাম বাবুর দাবি, ইসমাইলের বাবার সঙ্গে রোকনের মোবাইল কেনাবেচা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। তাঁর অভিযোগ, ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়েছিলেন।তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত রিপন কুমার সাহা জানিয়েছেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।স্বজনরা মামলা করলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।এখন ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইসমাইলের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট হবে।

নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মরদেহ উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ৯টা ২৫ মিনিটে তারা সংবাদ পান। পরে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে।

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার