শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে পাশের হাওলাদার মার্কেটের একটি দোকানের কাছে গিয়েছিল ইসমাইল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা গত দুই দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।মঙ্গলবার সকালে খালের ভেতরে ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার ভেতর থেকে নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ পাওয়া যায়।

আড়ও পড়ুন,গুরুদাসপুরে সন্ত্রাস দমন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার মো. রোকন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।শিশুটির চাচা মো. সৈকত ইসলাম বাবুর দাবি, ইসমাইলের বাবার সঙ্গে রোকনের মোবাইল কেনাবেচা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। তাঁর অভিযোগ, ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়েছিলেন।তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত রিপন কুমার সাহা জানিয়েছেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।স্বজনরা মামলা করলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।এখন ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইসমাইলের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট হবে।

বিষয় : মরদেহ উদ্ধার নিখোঁজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x