লয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে FIFA ASEAN Cup-এর অভিযান শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।গ্রুপ ‘এ’-তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারার পর পরের ধাপে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ও সিঙ্গাপুর—দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। ফলে এই ম্যাচে দুই দলের জন্যই পয়েন্ট সংগ্রহ গুরুত্বপূর্ণ ছিল।সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মালয়েশিয়া ম্যাচে শুরু থেকে খেলা সোহেল রানা ও শাকিল আহাদ তপু এবার একাদশে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও জিদান ইউসুফ।আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনএ ছাড়া ফাহমিদুল ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন শেখ মোরসালিন। ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদের জায়গায় সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ বেশ কিছু সমস্যায় পড়েছিল। ওই ম্যাচে আরিফ আইমান দুটি গোল করেন এবং বার্গসন দা সিলভা করেন আরেকটি গোল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল। ফলে দ্বিতীয় ম্যাচে দুই দলই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। FIFA-এর ম্যাচ-পূর্ব প্রতিবেদনে বলা হয়, এই ম্যাচে পরাজিত দলের পরবর্তী পর্বে এগিয়ে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। অভিযোগের ঘটনায় তাকে আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে হাজির হতে বলা হয়েছে।মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।চলতি বছরের জুলাইয়ে অভিযোগ আনার পর থেকে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন রবিন। সর্বশেষ ২১ জুলাই ওয়ানডে কাপে এসেক্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯ রান। এর দুই দিন পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এরপর আর এসেক্সের হয়ে মাঠে নামেননি তিনি।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনকাউন্টি ক্রিকেটে রবিনের এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালে এসেক্সের হয়ে তার অভিষেক হয়। ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।রবিনের পারিবারিক শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। তার বাবা মৃদুল কান্তি দাস সুনামগঞ্জের নাগরিক। তবে রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে।অভিযোগের বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একজন পুরুষ খেলোয়াড় ক্লাবের কার্যক্রমের বাইরে সংঘটিত একটি ঘটনার কারণে আদালতে হাজির হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে এর বেশি বিস্তারিত জানানো হয়নি।উল্লেখ্য অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।