শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশ

মাঠে বাংলাদেশ

লয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে FIFA ASEAN Cup-এর অভিযান শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

গ্রুপ ‘এ’-তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারার পর পরের ধাপে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ও সিঙ্গাপুর—দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। ফলে এই ম্যাচে দুই দলের জন্যই পয়েন্ট সংগ্রহ গুরুত্বপূর্ণ ছিল।

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মালয়েশিয়া ম্যাচে শুরু থেকে খেলা সোহেল রানা ও শাকিল আহাদ তপু এবার একাদশে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও জিদান ইউসুফ।

আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন

এ ছাড়া ফাহমিদুল ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন শেখ মোরসালিন। ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদের জায়গায় সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ বেশ কিছু সমস্যায় পড়েছিল। ওই ম্যাচে আরিফ আইমান দুটি গোল করেন এবং বার্গসন দা সিলভা করেন আরেকটি গোল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল। ফলে দ্বিতীয় ম্যাচে দুই দলই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। FIFA-এর ম্যাচ-পূর্ব প্রতিবেদনে বলা হয়, এই ম্যাচে পরাজিত দলের পরবর্তী পর্বে এগিয়ে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।

বিষয় : বাংলাদেশ পরিবর্তন মাঠ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x