শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন

মাঠে নামেননি রবিন

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। অভিযোগের ঘটনায় তাকে আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে হাজির হতে বলা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

চলতি বছরের জুলাইয়ে অভিযোগ আনার পর থেকে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন রবিন। সর্বশেষ ২১ জুলাই ওয়ানডে কাপে এসেক্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯ রান। এর দুই দিন পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এরপর আর এসেক্সের হয়ে মাঠে নামেননি তিনি।

আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইন

কাউন্টি ক্রিকেটে রবিনের এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালে এসেক্সের হয়ে তার অভিষেক হয়। ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।

রবিনের পারিবারিক শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। তার বাবা মৃদুল কান্তি দাস সুনামগঞ্জের নাগরিক। তবে রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে।

অভিযোগের বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একজন পুরুষ খেলোয়াড় ক্লাবের কার্যক্রমের বাইরে সংঘটিত একটি ঘটনার কারণে আদালতে হাজির হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে এর বেশি বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও

বিষয় : মাঠ রবিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x