শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মাঠের বাইরেও ধাক্কা ভিনিসিয়ুসের, প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ

প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ

মাঠের ভেতরে লাল কার্ডের বিতর্ক, মাঠের বাইরে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ সব মিলিয়ে কঠিন সময় পার করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সম্পর্কের ইতি টানার খবর নিশ্চিত করেছে ফনসেকার দপ্তর। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের বরাতে জানা গেছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। বরং দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন,আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টেস্ট আজ

তবে এ বিষয়ে ভিনিসিয়ুস কিংবা ভার্জিনিয়া—কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছিল গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্কে এর আগেও বিচ্ছেদ ঘটেছিল। গত মে মাসে আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এলেও জুলাইয়ে আবার একসঙ্গে দেখা যায় দুজনকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হয়েছেন তাঁরা। সর্বশেষ গত সেপ্টেম্বরের মাঝামাঝি স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে হাজির হয়েছিলেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। তাঁদের সেই উপস্থিতি নতুন করে সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছিল। তবে এক মাস পার হওয়ার আগেই আবার বিচ্ছেদের খবর সামনে এল। এদিকে মাঠের পারফরম্যান্সের বাইরেও শাস্তির শঙ্কায় রয়েছেন ভিনিসিয়ুস। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় লাল কার্ড দেখানো হলে তা মেনে নিতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে রেফারি তাঁর প্রতিবেদনে ভিনিসিয়ুসের আক্রমণাত্মক আচরণের বিষয়টি উল্লেখ করেন।

বিষয় : মাঠ প্রেমিকা বিচ্ছেদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাঠের বাইরেও ধাক্কা ভিনিসিয়ুসের, প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x