শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ভ্যাট রিটার্ন জমায় নতুন সময়সীমা নির্ধারণ

ভ্যাট রিটার্ন জমায় নতুন সময়সীমা নির্ধারণ

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন কর বা মূসক রিটার্ন জমা দিতে হবে। তবে সরকারি ও আধা-সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য সময়সীমা রাখা হয়েছে ২০ দিন। গত ১৪ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ প্রকাশিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৩ অক্টোবর অধ্যাদেশটি জারি করেন। এতে বলা হয়েছে, নতুন বিধান ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অধ্যাদেশের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা প্রতিস্থাপন করা হয়েছে। আরও পড়ুন,৬৪ বছর ধরে মিষ্টির স্বাদে মুগ্ধ পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডারনতুন নিয়মে রিটার্ন দাখিলের নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আদেশ জারির মাধ্যমে সুদ ও জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াতে পারবে। ফলে বিশেষ পরিস্থিতিতে করদাতাদের জন্য সময়সীমা বাড়ানোর সুযোগ থাকছে। নতুন অধ্যাদেশে ভ্যাট রিটার্নের সঙ্গে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এনবিআর আদেশের মাধ্যমে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে পারবে। সরকারের এই সংশোধনীর ফলে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ও পদ্ধতি আরও সুনির্দিষ্ট হলো। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজ নিজ শ্রেণি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন না থাকা এবং জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বিবেচনায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ উপ-অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন।

সুদ জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর মেয়াদের ভ্যাট রিটার্ন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই দাখিল করতে পারবেন করদাতারা। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়। এনবিআরের আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান যুক্ত করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে। নতুন এই বিধান কার্যকর করতে এনবিআরের ইভ্যাট ব্যবস্থায় কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এ কারণে জনস্বার্থ বিবেচনায় রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরোও পড়ুন,কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীদের জন্য সুখবরআদেশে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ৬৪ ধারার উপধারা ২-এ দেওয়া ক্ষমতাবলে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এনবিআরের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট করদাতারা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে তাঁদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করলে সুদ ও জরিমানা দিতে হবে না। সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সময়সীমা বাড়ানোর এই সুযোগ কাজে লাগিয়ে ২৫ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় হিসাব প্রস্তুত করে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। নতুন বিধান বাস্তবায়নে ইভ্যাট ব্যবস্থার প্রশাসনিক সংস্কারের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে, ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর মাধ্যমে করদাতাদের অতিরিক্ত সময় দিয়েছে এনবিআর। এতে নির্ধারিত কর মেয়াদের রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে করদাতারা কিছুটা বাড়তি সুবিধা পাবেন।

সুদ জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন

১৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। বৃহস্পতিবার ১ অক্টোবর এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা ৩-এ দেওয়া ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন এখনো দাখিল করেনি তাদের জন্য সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।আড়ও পড়ুন,মার্চেন্ট সৌরবিদ্যুতের নতুন দাম নির্ধারণ করল বিইআরসি এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জুলাই আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন অবশ্যই ইভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে। অর্থাৎ তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন একই সময়ের মধ্যে দাখিল করার সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানগুলো।এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

১৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

ব্যাংকিং থেকে মোবাইল ফোন ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।রোববার ২০ সেপ্টেম্বর এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকারী এবং নির্ধারিত সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের ইভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।বাধ্যতামূলক করা খাতগুলোর মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, আড়ও পড়ুন,কৃষকের হাতে স্মার্টফোন, ব্যাংকিংয়ে বাড়বে আর্থিক অন্তর্ভুক্তিরং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।এনবিআর জানিয়েছে, কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।এর আগে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা নিয়ে এনবিআরের কোনো আদেশ থাকলে নতুন আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।এছাড়া প্রয়োজন অনুযায়ী তালিকায় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও সংরক্ষণ করেছে এনবিআর। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

ব্যাংকিং থেকে মোবাইল ফোন ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন