বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দেশের সব স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালকের পাশাপাশি দেশের সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে ad-admin@dshe.gov.bd ই-মেইল ঠিকানায় প্রতিবেদন পাঠাতে হবে।আরও পড়ুন, বইয়ের স্টলে গল্প রহস্য আর বিজ্ঞানে মেতে শিক্ষার্থীরাচিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে গঠিত কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট নির্দেশনায় জানানো হয়েছে।

ফাতেহা-ই-ইয়াজদাহমে ২৩ সেপ্টেম্বর বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন। তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেন তাহলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২৪ সেপ্টেম্বর সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলাদা কোনো সরকারি ছুটি রাখা হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী শুধু ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর বৃহস্পতিবার থেকে যথারীতি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।আড়ও পড়ুন,ছাত্রদল নেতা শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল, উপাচার্যের পদত্যাগ দাবিএদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা অনুষ্ঠিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রয়েছে ভিন্ন নিয়ম। দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্বভাবে নিয়ে থাকে।ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই দিনে ছুটি থাকবে এমন নয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে। আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলতে পারে।তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ প্রতিষ্ঠানের ছুটির নোটিশ অনুসরণ করতে হবে।সব মিলিয়ে স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছুটি থাকলেও ২৪ সেপ্টেম্বর সরকারি ছুটি নয়। তবে ব্যক্তিগতভাবে ঐচ্ছিক ছুটি নেওয়া সম্ভব হলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকছে।

ফাতেহা-ই-ইয়াজদাহমে ২৩ সেপ্টেম্বর বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান