জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নাগোয়ার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। আরেকটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে বাংলাদেশ ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে। এতে শ্রীলঙ্কার রক্ষণভাগকে পুরো ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হয়।শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করেন। তবে বাংলাদেশের আক্রমণের সামনে সেই গোল ম্যাচের চিত্র বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনএর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমসের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছেও ৬-১ গোলে পরাজিত হয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তাই গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ রয়েছে। ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে রোমান সরকারের দল।
৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস। সেঞ্চুরি এসেছে মাত্র ৪২ বলে—ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম।হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে সাউদাম্পটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১১৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ২৫৪ রান। জবাবে মাত্র ১৩৫ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।ইংল্যান্ডের জার্সিতে ব্রুকের ব্যাটে যেন ঝড়ই উঠেছিল। ৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন শট। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে গড়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড।আর এই ইনিংস দিয়ে ব্রুক যেন কিংবদন্তি কেভিন পিটারসেনকেও বিশেষভাবে বরণ করে নিলেন।এক দশকের বেশি সময় পর ইংল্যান্ড দলের সঙ্গে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে যোগ দিয়েছেন পিটারসেন। ব্রুকের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে পিটারসেনের নামও বেশ কিছুদিন ধরেই তুলনায় আসে।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস অবশ্য এই বিতর্কে নিজের মত জানিয়ে বলেছেন,আড়ও পড়ুন,ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর প্রতিভার বিচারে পিটারসেনও ব্রুকের ধারেকাছে আসতে পারবেন না।তবে পিটারসেনের ৩২ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবেন কি না, সেই উত্তর দেবে সময়। ২৭ বছর বয়সী ব্রুকের আন্তর্জাতিক সেঞ্চুরি এখন ১৫টি।ব্রুকের সঙ্গে একই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জস বাটলারও। ৪৪ বলে ৮০ রান করেছেন ইংলিশ অধিনায়ক। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৩১ রান করেছিলেন তিনি।অর্থাৎ, সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে বাটলারের ব্যাট থেকে এসেছে ২১১ রান। অথচ এর আগের ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ২১২ রান।শুধু ফর্মেই ফেরেননি বাটলার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের তালিকাতেও রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন তিনি।১৪৮ ইনিংসে বাটলারের রান ৪২৯২। রোহিত শর্মা ১৫১ ইনিংসে করেছেন ৪২৩১ রান। আর ৪৫৯৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।ব্রুক ও বাটলারের ব্যাটে তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই বড় জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।