জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নাগোয়ার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। আরেকটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে বাংলাদেশ ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে। এতে শ্রীলঙ্কার রক্ষণভাগকে পুরো ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হয়।
শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করেন। তবে বাংলাদেশের আক্রমণের সামনে সেই গোল ম্যাচের চিত্র বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইন
এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমসের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছেও ৬-১ গোলে পরাজিত হয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তাই গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ রয়েছে। ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে রোমান সরকারের দল।
মতামত