শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
গোপালগঞ্জে বাস প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে বাস প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ থেকে ছয়জন।মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায় খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও একজন যাত্রী।দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এতে বাসের চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।আড়ও পড়ুন,উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগদুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এদিকে দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তানের নৌযানের সংঘর্ষকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।ঘটনার জেরে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি নৌযানের চলাচল ছিল অগ্রহণযোগ্য ও অপেশাদার।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত এই ঘটনা ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, আড়ও পড়ুন,ইয়েমেনে ফের উত্তাপ, হাউছিদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলাকৌশলগত চলাচল ও সেনা স্থানান্তরের বিষয়ে আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।পাকিস্তানি কূটনীতিককে ভারতের উদ্বেগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামরিক ইউনিটগুলোকে সতর্ক থাকার এবং দুই দেশের বিদ্যমান চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ