শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গোপালগঞ্জে বাস প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ থেকে ছয়জন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও একজন যাত্রী।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এতে বাসের চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আড়ও পড়ুন,উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ

দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।

তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : সংঘর্ষ প্রাইভেটকার গোপালগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে বাস প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x