শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
স্বপ্নের ফ্ল্যাট কেনার আগে আইনি ও আর্থিক সতর্কতা

স্বপ্নের ফ্ল্যাট কেনার আগে আইনি ও আর্থিক সতর্কতা

জীবনের সঞ্চিত অর্থ দিয়ে নিজের একটি ফ্ল্যাট কেনা অনেকেরই স্বপ্ন। তবে আকর্ষণীয় বিজ্ঞাপন কিংবা ভবনের বাহ্যিক সৌন্দর্য দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে আইনি জটিলতা, নির্মাণগত ত্রুটি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই ফ্ল্যাট কেনার আগে জমির মালিকানা, ডেভেলপার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, ভবনের নিরাপত্তা এবং মোট ব্যয়ের হিসাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি। প্রথমেই জমির মালিকানা ও আইনি বৈধতা নিশ্চিত করতে হবে। জমির খতিয়ান, দলিল, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের তথ্য এবং মালিকানার ধারাবাহিকতা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি জমিটি কোনো ব্যাংকে বন্ধক আছে কি না কিংবা মামলা-মোকদ্দমা চলছে কি না, তা অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পরীক্ষা করা উচিত। প্রকল্পের অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও নিশ্চিত করতে হবে। আরোও পড়ুন,১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে টাকা তুলতে পারবেন আমানতকারীরাএরপর ডেভেলপার প্রতিষ্ঠানের নিবন্ধন, পূর্ববর্তী প্রকল্পের নির্মাণমান এবং নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের রেকর্ড যাচাই করা দরকার। প্রয়োজনে আগে ফ্ল্যাট কিনেছেন এমন গ্রাহকদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানের সুনাম সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে। ফ্ল্যাটের অবস্থানও গুরুত্বপূর্ণ। কাছাকাছি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও গণপরিবহনের সুবিধা রয়েছে কি না, তা দেখতে হবে। পাশাপাশি বর্ষাকালে জলাবদ্ধতা, এলাকার নিরাপত্তা এবং পরিবেশ বসবাসের উপযোগী কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া জরুরি। ভবনের ক্ষেত্রে পর্যাপ্ত আলো-বাতাস, লিফট, জরুরি সিঁড়ি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ভূমিকম্পসহনশীল নির্মাণের বিষয়গুলো যাচাই করতে হবে। ভবনটি প্রযোজ্য জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মিত হচ্ছে কি না, তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এদিকে, ফ্ল্যাটের মূল দামের বাইরেও রেজিস্ট্রেশন ফি, কর, ভ্যাট, পার্কিং, ইউটিলিটি সংযোগ এবং সার্ভিস চার্জের মতো অতিরিক্ত ব্যয় থাকতে পারে। তাই চুক্তির আগেই সব খরচের লিখিত হিসাব নেওয়া উচিত। ব্যাংকঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে ঋণের শর্ত ও প্রকল্পের গ্রহণযোগ্যতাও যাচাই করতে হবে। সব মিলিয়ে, ফ্ল্যাট কেনার আগে আবেগের পরিবর্তে তথ্য, আইনি নথি ও নির্মাণমানকে গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও বিশেষজ্ঞের পরামর্শ একটি বড় বিনিয়োগকে ঝুঁকিমুক্ত রাখতে সহায়তা করতে পারে।

রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল দুটি বিস্ফোরণের শব্দ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জারি হলো বিমান হামলার সতর্কতা। সতর্কবার্তা পাওয়ার কিছুক্ষণ পরই শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।পরে সতর্কতা প্রত্যাহার করে সৌদি কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।শনিবার ভোর। রিয়াদের বাসিন্দাদের মোবাইলে আসে জরুরি সতর্কবার্তা।বার্তায় জানানো হয়, এলাকাটি ‘শত্রুপক্ষের আকাশপথের হুমকির’ মধ্যে রয়েছে। বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।সতর্কবার্তার কিছুক্ষণ পরই দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নেয়। রিয়াদে এই সতর্কতা জারি হওয়ার ঘটনা ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর প্রথমবারের মতো বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।আড়ও পড়ুন,ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন এরিক জেমুররিয়াদের স্কাইলাইন / রাতের শহর / সৌদি সিভিল ডিফেন্স / ইয়েমেনের মানচিত্র / হুথি নিয়ন্ত্রিত এলাকা।রিয়াদে এই সতর্কতার ঘটনা ঘটছে ইয়েমেনে হুথি বাহিনী ও সৌদি-সমর্থিত পক্ষগুলোর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার সময়।সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর আগে জেদ্দা, তাইফসহ বিভিন্ন এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছিল।সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি।ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে হুথিদের অগ্রযাত্রায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে উদ্বেগ বাড়ছে। বাব আল-মান্দেব এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাণিজ্য এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট। হুথিরা সৌদি-সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে অবরোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, তাদের দাবি—সৌদি জাহাজ ছাড়া অন্য জাহাজের জন্য নৌপথটি উন্মুক্ত রয়েছে।এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় মানবিক পরিস্থিতিও আরও খারাপ হচ্ছে। জাতিসংঘের হিসাবে সাম্প্রতিক লড়াইয়ে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে গেছে। 

রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল দুটি বিস্ফোরণের শব্দ