শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর।ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি।ভারতের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্মৃতি মান্ধানা। ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিচা ঘোষ ও শেফালি ভর্মা। রিচা করেন ৪৯ রান এবং শেফালির ব্যাট থেকে আসে ৪৮ রান।ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১৭ রান।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৩০ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। ইমিশা দুলানি মাত্র ৩ রান করে ফিরে যান। এরপর হাসিনি পেরেরাও কোনো রান না করেই সাজঘরে ফেরেন।দুই উইকেটের পর লঙ্কান ব্যাটিংয়ে আরও বড় ধস নামে।আড়ও পড়ুন,চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবসর নিলেন মার্ক উড মাত্র ২২ রানের ব্যবধানে আরও পাঁচটি উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। একের পর এক ব্যাটার দ্রুত ফিরে যাওয়ায় ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দলটি।শেষ পর্যন্ত ১৫ দশমিক ৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু সর্বোচ্চ ২৯ রান করেন। কাভিশা দিলহারি করেন ১১ রান এবং কৌশিনির ব্যাট থেকে আসে ১৪ রান। এই তিনজন ছাড়া শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। দুর্দান্ত বোলিং করে তিনি তুলে নেন ৩টি উইকেট। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো ইনিংসজুড়েই অসহায় দেখিয়েছে শ্রীলঙ্কাকে।শেষ পর্যন্ত ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।
লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছে টেলিভিশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আসর ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। আর এবারের মঞ্চে সবচেয়ে বড় চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে সিরিজটির ঝুলিতে উঠেছে ১৪টি পুরস্কার।ভয়েসওভার:এমির মঞ্চে এবার যেন নতুন রাজত্ব ‘উইডোজ বে’-এর।সেরা কমেডি সিরিজের পুরস্কারের পাশাপাশি সিরিজটির হয়ে সেরা কমেডি অভিনেতার স্বীকৃতি পেয়েছেন ম্যাথিউ রিস। একই আসরে সীমিত সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্যও সেরা অভিনেতার পুরস্কার জিতে বিরল কৃতিত্ব গড়েছেন তিনি।‘উইডোজ বে’-এর আরও সাফল্যের তালিকায় আছেন কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট। পার্শ্ব অভিনেত্রী ও পার্শ্ব অভিনেতার পুরস্কার গেছে তাদের ঝুলিতে। সেরা কমেডি চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন নির্মাতা কেটি ডিপোল্ড, আর পরিচালনায় সেরা হয়েছেন হিরো মুরাই।তবে মনোনয়নের হিসাবে এবারের সবচেয়ে আলোচিত সিরিজ ছিল এইচবিওর ‘দ্য পিট’। ২৫টি মনোনয়নের বিপরীতে সিরিজটি জিতেছে সাতটি পুরস্কার।আড়ও পড়ুন,নতুন চ্যালেঞ্জে নুসরাত ফারিয়া টানা দ্বিতীয়বার সেরা ড্রামা সিরিজের স্বীকৃতি পেয়েছে ‘দ্য পিট’। একইভাবে টানা দ্বিতীয়বার ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নোয়া ওয়াইল।অন্যদিকে অ্যাপল টিভির নতুন ড্রামা সিরিজ ‘প্লুরিবাস’ পেয়েছে ছয়টি পুরস্কার। এর সবচেয়ে বড় অর্জন, ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন রিয়া সিহর্ন। দীর্ঘদিন ‘বেটার কল সল’-এ অভিনয় করেও এমি না জেতা এই অভিনেত্রীর অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। সিরিজটির নির্মাতা ভিন্স গিলিগানও জিতেছেন চিত্রনাট্যের পুরস্কার।সীমিত বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে সেরা হয়েছে ‘ডিটিএফ সেন্ট লুইস’। সাতটি পুরস্কার জিতে তারাও রেখেছে শক্ত অবস্থান।এবারের এমির আরও একটি বড় আকর্ষণ ছিলেন উপস্থাপক মারিস্কা হারগিটে। হাস্যরস, সংগীত ও দ্রুত পোশাক পরিবর্তনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখেন তিনি। এমনকি বিশেষ ‘এসভিইউ’ ঘরানার স্কিটে হাজির করেন পপ তারকা টেলর সুইফটকেও।সব মিলিয়ে পুরোনো দাপুটে সিরিজের পাশাপাশি নতুনদের উত্থানও ছিল এবারের এমির বড় বার্তা। তবে ট্রফির হিসাবে সবাইকে পেছনে ফেলে রাতের সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে ‘উইডোজ বে’।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।