শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় পেল ভারত

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় পেল ভারত
বড় জয় পেল ভারত

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর।ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি।ভারতের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্মৃতি মান্ধানা। ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিচা ঘোষ ও শেফালি ভর্মা। রিচা করেন ৪৯ রান এবং শেফালির ব্যাট থেকে আসে ৪৮ রান।ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১৭ রান।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৩০ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। ইমিশা দুলানি মাত্র ৩ রান করে ফিরে যান। এরপর হাসিনি পেরেরাও কোনো রান না করেই সাজঘরে ফেরেন।দুই উইকেটের পর লঙ্কান ব্যাটিংয়ে আরও বড় ধস নামে।

আড়ও পড়ুন,চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবসর নিলেন মার্ক উড

 মাত্র ২২ রানের ব্যবধানে আরও পাঁচটি উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। একের পর এক ব্যাটার দ্রুত ফিরে যাওয়ায় ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দলটি।শেষ পর্যন্ত ১৫ দশমিক ৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু সর্বোচ্চ ২৯ রান করেন। কাভিশা দিলহারি করেন ১১ রান এবং কৌশিনির ব্যাট থেকে আসে ১৪ রান। এই তিনজন ছাড়া শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। দুর্দান্ত বোলিং করে তিনি তুলে নেন ৩টি উইকেট। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো ইনিংসজুড়েই অসহায় দেখিয়েছে শ্রীলঙ্কাকে।শেষ পর্যন্ত ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।

বিষয় : সেরা বিজয়ী ভারত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় পেল ভারত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় পেল ভারত
0:00 0:00
1.0x