শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রাক্তন স্ত্রীর বিয়ে নিজেই পরিচালনা করলেন স্পাইডার-ম্যান তারকা টোবি ম্যাগুয়ার

প্রাক্তন স্ত্রীর বিয়ে নিজেই পরিচালনা করলেন স্পাইডার-ম্যান তারকা টোবি ম্যাগুয়ার

প্রাক্তন স্ত্রীর বিয়েতে শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয়, নিজেই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ তারকার এমন ব্যতিক্রমী ভূমিকা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও দেখা গেছে তাঁকে। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর সিজনস রিসর্ট লানাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টোবি ম্যাগুয়ারের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার ও তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসি। বিয়ের কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জীবন শুরু করলেন জেনিফার। তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। আরও পড়ুন,অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা, মন জয় নেটিজেনদেরএ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। এদিকে জেনিফার ও জিয়োফ্রির সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে একসঙ্গে লালগালিচায় হাজির হন তাঁরা। এরপর ২০২৪ সালের আগস্টে ইনস্টাগ্রামে বাগ্‌দানের খবর জানান জেনিফার। চলতি বছরের ২১ জুন পিতৃদিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবরও প্রকাশ করেছিলেন তিনি। এবার বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন জেনিফার। আর সেই বিশেষ দিনে প্রাক্তন স্বামী টোবি ম্যাগুয়ারের উপস্থিতি ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন হলিউডে তাঁদের বিচ্ছেদ-পরবর্তী সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

খাবার দেওয়া নিয়ে ঝগড়ার পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় খাবার দেওয়া নিয়ে ঝগড়ার পর আট বছরের মেয়ের পাশে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী রিনা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন সুমন। রোববার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।পুলিশ জানায়, গত শুক্রবার রাত নয়টার দিকে সুমন বাড়িতে ফিরে স্ত্রী রিনা বেগমকে খাবার দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে স্বজনেরা বিষয়টি মীমাংসা করে দেন।রাত ১০টার দিকে রিনা বেগম তাঁর আট বছরের মেয়েকে নিয়ে একটি ছোট কক্ষে ঘুমিয়ে পড়েন। সুমন ঘুমান পাশের বড় কক্ষে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক একটার দিকে সুমন স্ত্রীর কক্ষে গিয়ে মেয়ের পাশে ঘুমন্ত রিনাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।আড়ও পড়ুন,ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীনপুলিশ আরও জানায়, হত্যার পর সুমন বাড়িতেই অবস্থান করেন। ভোরে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে কুমিল্লার দিকে চলে যান। পরে তিনি বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় অবস্থান করেন বলে পুলিশ জানায়।তাঁকে গ্রেপ্তারে গজারিয়া থানা-পুলিশের একটি দল কুমিল্লায় অনুসরণ করতে থাকে। শনিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশে রওনা হলে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।নিহত রিনা বেগমের সঙ্গে সুমন সরকারের প্রায় ১৭ বছর আগে বিয়ে হয়। তাঁদের ১৪ বছরের এক ছেলে ও আট বছরের এক মেয়ে রয়েছে। পুলিশ বলছে, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।এ ঘটনায় রিনার ভাই সাফায়েত হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেছেন। পরে গ্রেপ্তার সুমন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খাবার দেওয়া নিয়ে ঝগড়ার পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ