শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

প্রাক্তন স্ত্রীর বিয়ে নিজেই পরিচালনা করলেন স্পাইডার-ম্যান তারকা টোবি ম্যাগুয়ার

প্রাক্তন স্ত্রীর বিয়ে নিজেই পরিচালনা করলেন স্পাইডার-ম্যান

প্রাক্তন স্ত্রীর বিয়েতে শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয়, নিজেই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ তারকার এমন ব্যতিক্রমী ভূমিকা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও দেখা গেছে তাঁকে। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর সিজনস রিসর্ট লানাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টোবি ম্যাগুয়ারের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার ও তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসি। বিয়ের কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জীবন শুরু করলেন জেনিফার। তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। 

আরও পড়ুন,অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা, মন জয় নেটিজেনদের

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। এদিকে জেনিফার ও জিয়োফ্রির সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে একসঙ্গে লালগালিচায় হাজির হন তাঁরা। এরপর ২০২৪ সালের আগস্টে ইনস্টাগ্রামে বাগ্‌দানের খবর জানান জেনিফার। চলতি বছরের ২১ জুন পিতৃদিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবরও প্রকাশ করেছিলেন তিনি। এবার বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন জেনিফার। আর সেই বিশেষ দিনে প্রাক্তন স্বামী টোবি ম্যাগুয়ারের উপস্থিতি ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন হলিউডে তাঁদের বিচ্ছেদ-পরবর্তী সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

বিষয় : স্ত্রী ইডার-ম্যান প্রাক্তন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তন স্ত্রীর বিয়ে নিজেই পরিচালনা করলেন স্পাইডার-ম্যান তারকা টোবি ম্যাগুয়ার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x