বয়স ৪০। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। ২০১৮ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। আর তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জিম্বাবুয়ে দলে একাদশে জায়গা পাওয়া চল্লিশোর্ধ্ব ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল চারজনে।দীর্ঘ সাত বছর পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন গ্রায়েম ক্রেমারের।৪০ বছরে পা দেওয়া এই লেগ স্পিনার ২০১৮ সালের পর প্রথমবার জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন। ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর জিম্বাবুয়ে দলের চতুর্থ চল্লিশোর্ধ্ব ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন তিনি।চোটের কারণে ওয়েলিংটন মাসাকাদজা এবং বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির জায়গায় একাদশে এসেছেন আর্নেস্ট মাসুকু ও গ্রায়েম ক্রেমার।গ্রায়েম ক্রেমার | ব্রেন্ডন টেলর | ক্রেইগ আরভিন | সিকান্দার রাজাতবে ম্যাচটির গুরুত্ব জিম্বাবুয়ের জন্য অন্য জায়গায়।
আড়ও পড়ুন,আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে শেষ ম্যাচটি জিম্বাবুয়ের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।দীর্ঘদিন পর আন্তর্জাতিক ওয়ানডেতে ফিরে ক্রেমার দলকে কতটা ভরসা দিতে পারেন, সেটিও থাকবে নজরে, একদিকে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। আর সেই ম্যাচেই সাত বছর পর ওয়ানডেতে ফিরলেন ৪০ বছরের গ্রায়েম ক্রেমার। অভিজ্ঞ এই লেগ স্পিনারের প্রত্যাবর্তন কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার।
মতামত