রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সেন্ট মার্টিনে ১২ টন ইউরিয়া সারসহ ট্রলার জব্দ আটক ১০

ট্রলার জব্দ আটক ১০

কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে ১২ টন ইউরিয়া সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ১০ জনকে আটক করা হয়েছে।শুক্রবার রাত একটার দিকে ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সাগরে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয়। শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।কোস্টগার্ড জানায়, গভীর রাতে সেন্ট মার্টিন উপকূল দিয়ে মিয়ানমারের দিকে যাওয়া একটি ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়। তবে ট্রলারটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি জব্দ করেন।পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার ১৯০ বস্তা রসুন এবং ৯০ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়। 

আড়ও পড়ুন,কোটালীপাড়ায় সকালে দুই মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জব্দ করা ইউরিয়া সারের পরিমাণ ১২ হাজার কেজি বা ১২ টন। এছাড়া রসুন ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজ ৪ হাজার ৫০০ কেজি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।আটক ১০ জনের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। অন্যরা চট্টগ্রাম কুমিল্লা ও বরিশালের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী প্রাথমিকভাবে জানা গেছে ইউরিয়া সার রসুন পেঁয়াজসহ এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জব্দ করা পণ্য ট্রলার ও আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : সেন্ট মার্টিন ১২ টন ইউরিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সেন্ট মার্টিনে ১২ টন ইউরিয়া সারসহ ট্রলার জব্দ আটক ১০

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x