রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন এবং সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।রোববার ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।তিনি বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বহুপক্ষীয় এই ফোরামে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা। একই সঙ্গে সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।তবে কোন দেশের নেতার সঙ্গে কখন বৈঠক হবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন বড় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে নেতাদের কর্মসূচিতে শেষ মুহূর্তেও পরিবর্তন আসতে পারে। প্রধানমন্ত্রীর সফরের সময় যেসব বৈঠক চূড়ান্ত হবে সেগুলো গণমাধ্যমকে জানানো হবে।

আড়ও পড়ুন,আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন বৈঠকের কর্মসূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।এদিকে প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকের আয়োজন করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষায় বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো বৈঠক হবে না এমন আলোচনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন বহুপক্ষীয় ফোরামে গিয়ে কারও সঙ্গে বৈঠক হবে না এমন কথা তিনি বলেননি। যেখানে সুযোগ ও প্রয়োজন থাকবে সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক হবে।ফলে এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা সংকট নিয়েও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

বিষয় : যুক্তরাষ্ট্র তারেক রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x