রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গৌরীপুরের আকাশে একসঙ্গে চাঁদ তারা

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

গৌরীপুরের আকাশে একসঙ্গে চাঁদ তারা
একসঙ্গে চাঁদ তারা

সন্ধ্যার আকাশে চাঁদের পাশে এক উজ্জ্বল তারা। দেখতে যেন বইয়ের পাতায় আঁকা কোনো ছবি। এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের গৌরীপুরে।সোমবার সন্ধ্যায় হঠাৎ আকাশে চাঁদ ও তারাকে পাশাপাশি দেখে বিস্মিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে ওঠেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে চাঁদ তারার ছবি।গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহবুব আলম বলেন জীবনে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখেছেন তিনি। তাঁর কাছে আকাশের চাঁদ তারা যেন বই-পুস্তকে আঁকা ছবির মতো মনে হয়েছে।পৌর শহরের নতুনবাজারের বাসিন্দা অর্থী খানমও জানান এমন সুন্দর চাঁদ ও তারার দৃশ্য আগে কখনো দেখেননি। মুহূর্তটি তাঁর কাছে দারুণ লেগেছে।গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন সন্ধ্যার আকাশের দৃশ্যটি ছিল ব্যতিক্রমী। 

আড়ও পড়ুন,স্কুল থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

চাঁদ ও তারার এই মিলন সত্যিই অসাধারণ ছিল।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান জানান সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা চাঁদের সঙ্গে তারাটিকে দেখা গেছে। পরে শুধু চাঁদ দেখা গেলেও তারাটি আর চোখে পড়েনি।এমন দৃশ্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কেউ মোবাইল ক্যামেরায় ছবি তুলেছেন আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন।তবে স্থানীয়দের কাছে দৃশ্যটি যতই বিরল ও বিস্ময়কর মনে হোক আকাশে চাঁদের পাশে উজ্জ্বল কোনো গ্রহ বা তারা দেখা দেওয়া জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হতে পারে।তবুও গৌরীপুরবাসীর কাছে সোমবারের সন্ধ্যাটি হয়ে থাকল আকাশের সৌন্দর্যে মোড়ানো এক স্মরণীয় মুহূর্ত।

বিষয় : গৌরীপুর চাঁদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গৌরীপুরের আকাশে একসঙ্গে চাঁদ তারা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
গৌরীপুরের আকাশে একসঙ্গে চাঁদ তারা
0:00 0:00
1.0x