সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান তিনি। জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন।নির্ধারিত সময়ের প্রায় ১২ মিনিট পর সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে তিনি পৌঁছান হযরত শাহজালাল (র.)-এর মাজার এলাকায়। সেখানে তাকে স্বাগত জানান মাজার কর্তৃপক্ষ।মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পরে মাজার এলাকায় কিছু সময় অবস্থান শেষে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা।
আড়ও পড়ুন,হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লাখ ৭২ হাজার
এ ছাড়া সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাজার এলাকায় তার আগমন ও বিদায়ের সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরাও।এদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
মতামত