রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে ধরা-বেচাকেনা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। একই সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।মা ইলিশ রক্ষায় এবারও কঠোর অবস্থানে সরকার।মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ২২ দিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।নিষেধাজ্ঞা চলবে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।এই সময়ে ইলিশ ধরা তো বটেই—ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশে চালানো হবে সমন্বিত অভিযান। বিশেষ নজর থাকবে বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে।

আরও  পড়ুন, মাজার জিয়ারত শেষে শাহপরাণের পথে মির্জা ফখরুল

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।অবৈধভাবে ধরা ইলিশ যেন বাজারে ঢুকতে না পারে, সেজন্য বরফকল, আড়ত ও বাজারেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।চাঁদপুর মোহনা ও অন্যান্য প্রজননক্ষেত্রে অবৈধ জাল অপসারণেও জোর দেওয়া হবে।নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।পাশাপাশি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : মা ইলিশ সারাদেশে নিষেধাজ্ঞা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে ধরা-বেচাকেনা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। একই সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।মা ইলিশ রক্ষায় এবারও কঠোর অবস্থানে সরকার।মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ২২ দিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।নিষেধাজ্ঞা চলবে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।এই সময়ে ইলিশ ধরা তো বটেই—ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশে চালানো হবে সমন্বিত অভিযান। বিশেষ নজর থাকবে বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে।

আরও  পড়ুন, মাজার জিয়ারত শেষে শাহপরাণের পথে মির্জা ফখরুল

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।অবৈধভাবে ধরা ইলিশ যেন বাজারে ঢুকতে না পারে, সেজন্য বরফকল, আড়ত ও বাজারেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।চাঁদপুর মোহনা ও অন্যান্য প্রজননক্ষেত্রে অবৈধ জাল অপসারণেও জোর দেওয়া হবে।নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।পাশাপাশি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x