রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানি: সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দুইজনের মৃত্যু এবং আরও ২০ জন গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি।

আরও  পড়ুন, চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে রিজভী-ইয়াও ওয়েন বৈঠক

নিহতদের জন্য দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

বিষয় : জামায়াত অগ্নিকাণ্ড নিরপেক্ষ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানি: সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x