কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে শেষ পর্যন্ত সিনেমাটি করছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নতুন সিনেমা ‘লজ্জা’ নিয়ে সামনে আসছেন তিনি।আদালতকেন্দ্রিক গল্প। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলা ঘিরে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’।পরিচালনায় রায়হান খান।আলোচিত এই কোর্টরুম ড্রামায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া।সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল তাকে।তবে শেষ পর্যন্ত ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া জানিয়েছেন, সিনেমাটিতে আর অভিনয় করছেন না তিনি।তার ভাষ্য, অভ্যন্তরীণ সমস্যার কারণেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন।
আড়ও পড়ুন,বকুলপুর সিজন ৩ আসছে ১৯ সেপ্টেম্বর
‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর খবরের মধ্যেই নতুন সিনেমা নিয়ে আলোচনায় নুসরাত ফারিয়া।‘লজ্জা’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।দুই অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখার খবর প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেন।অভিষেক হয় ‘আশিকী’ সিনেমার মাধ্যমে।এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-২’, ‘পটাকা’ ও ‘শাহেনশাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেছেন ফারিয়া।বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সময়ের সঙ্গে চরিত্র নির্বাচনে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন নুসরাত ফারিয়া। ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর পর এখন তার নতুন কাজ ‘লজ্জা’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
মতামত