দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’ এবার আসছে তৃতীয় সিজন নিয়ে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দর্শকদের সামনে হাজির হবে ‘বকুলপুর সিজন ৩’। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘বকুলপুর সিজন ৩’-এর অভিনয়শিল্পী চিত্রনাট্যকার পরিচালকসহ দীপ্ত টিভির কর্মকর্তারা।নতুন এই সিজনে একদিকে রয়েছে যাত্রাপালার রঙিন জীবনের নানা টানাপোড়েন। অন্যদিকে গ্রামীণ পটভূমিতে প্রেম ক্ষমতা ও বিরোধের নতুন গল্প। আগের দুই সিজনের জনপ্রিয় চরিত্রের পাশাপাশি এবার যুক্ত হয়েছে বেশ কিছু নতুন চরিত্র।আহমেদ শাহাবুদ্দীনের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এই ধারাবাহিকে অভিনয় করেছেন আজিজুল হাকিম সুষমা সরকার তাহমিনা সুলতানা মৌ আজাদ আবুল কালাম দীপা খন্দকার কচি খন্দকার নরেশ ভূঁইয়া শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।গল্পে দেখা যাবে আব্বাস বেগ আবারও বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরাজিত হয়েছেন সাবেক চেয়ারম্যান দীবা।
আড়ও পড়ুন,সিডনি সুইনির বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে রহস্যময় পোস্ট
বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসে রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী মেহেরজান।চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বকুলপুরের মানুষের অনুরোধে নন্দিনীর মাধ্যমে এলাকায় যাত্রা নিয়ে আসেন আব্বাস। বকুলপুরে আসে নতুন যাত্রাদল ‘দি নিউ মালঞ্চ অপেরা’। তবে এই যাত্রাদল ঠেকাতে মাঠে নামে গ্রামের প্রভাবশালী উজান দেওয়ান। আর তার সঙ্গে আব্বাসের দ্বন্দ্বের অন্যতম কারণ হয়ে ওঠে ছোটবোন নাইয়রী।অন্যদিকে লীলাবতী সরকারের সঙ্গে বিরোধ রয়েছে মেহেরজানের। একপর্যায়ে লীলাবতীর ওপর সন্ত্রাসী হামলা হলে সন্দেহের তীর যায় মেহেরজানের দিকে। কিন্তু একটি টেলিফোন কল তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সন্দেহ তৈরি হয় আসমাকে ঘিরে।এরপর আসমার ওপরও সন্ত্রাসী হামলা হলে রহস্য আরও ঘনীভূত হয়। এসআই ফরহাদের মনে হতে থাকে বকুলপুরকে অস্থিতিশীল করে রাখতে কাজ করছে অদৃশ্য কোনো শক্তি। কে সেই ব্যক্তি? দাদাভাই নাকি তার কোনো এজেন্ট? এই রহস্যের উত্তর মিলবে নতুন সিজনের গল্পে।‘বকুলপুর সিজন ৩’ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।
মতামত