রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গাজী নজরুলের এমপি পদ নিয়ে ধোঁয়াশা

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

গাজী নজরুলের এমপি পদ নিয়ে ধোঁয়াশা
গাজী নজরুল

জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে জামায়াতে ইসলামী। তবে এখনো বহাল রয়েছে তাঁর সংসদ সদস্য পদ।ফলে নতুন করে প্রশ্ন উঠেছে—গাজী নজরুল এখন কোন দলের এমপি? নাকি তিনি স্বতন্ত্র হিসেবে সংসদে রয়েছেন?গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায় দলটি।তবে গাজী নজরুলের বক্তব্য ভিন্ন। 

আড়ও পড়ুন,জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাদ্দাম ইনানসহ ৭ জনের মৃত্যুদণ্ড

তিনি নিজেকে এখনো জামায়াতের সদস্য ও এমপি মনে করছেন। তাঁর দাবি, দল থেকে বহিষ্কার করা হলেও তাঁর সদস্যপদ এখনো বহাল রয়েছে।অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, বহিষ্কারের পর গাজী নজরুল আর দলের কেউ নন। তাঁকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং দলীয়ভাবে তাদের করণীয় শেষ করেছে জামায়াত।এদিকে সংসদেও তাঁর অবস্থান নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন।গত ১৮ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই কমিটির সদস্য হওয়া সত্ত্বেও কেন তাঁকে বৈঠকে ডাকা হয়নি, তা নিয়েও আলোচনা তৈরি হয়।এরপর সরকারি প্রতিশ্রুতি কমিটিতে গাজী নজরুলকে রাখার বিষয় নিয়েও সংসদে আপত্তি ওঠে। পরে ওই কমিটি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।তবে এসব ঘটনার মধ্যেও সাতক্ষীরা-৪ আসনে তাঁর সংসদ সদস্য পদ এখনো বহাল রয়েছে।এখন মূল প্রশ্ন—দল থেকে বহিষ্কারের পর একজন সংসদ সদস্যের দলীয় পরিচয় কী হবে এবং তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না।গাজী নজরুলের ক্ষেত্রে বিষয়টি নিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ।তাই দলীয় বহিষ্কার আর সংসদ সদস্য পদ—দুটি বিষয় আলাদাভাবে বিবেচনা করেই তাঁর বর্তমান অবস্থান নির্ধারণের অপেক্ষা।

বিষয় : ধোঁয়াশা এমপি পদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ নিয়ে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ধোঁয়াশা
0:00 0:00
1.0x