রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বর্ণাঢ্য জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। ভারতরত্নে ভূষিত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।বড় বাজেটের এই জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করা হবে একাধিক ভারতীয় ভাষায়। ইতোমধ্যে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে হয়ে গেছে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠান।বুধবার ১৬ সেপ্টেম্বর এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কমল হাসন। তার উপস্থিতিতেই সিনেমাটির প্রথম দৃশ্যের সূচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, ভারতের খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং চলচ্চিত্র অঙ্গনের প্রযোজক ও পরিচালকেরা। ফলে কিংবদন্তি এই শিল্পীর জীবন নিয়ে নির্মিতব্য সিনেমাটির মহরৎ অনুষ্ঠান পরিণত হয় চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকাদের মিলনমেলায়।এম এস সুব্বুলক্ষ্মী শুধু ভারতের শাস্ত্রীয় সংগীতের একজন অসাধারণ শিল্পীই ছিলেন না, তার কণ্ঠ ও সংগীতের প্রভাব ছড়িয়ে পড়েছিল ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। তার দীর্ঘ সংগীতজীবন, সাধনা, সাফল্য, ব্যক্তিজীবন এবং শিল্পী হিসেবে তার উত্থানের গল্পই এবার তুলে ধরা হবে বড় পর্দায়।সিনেমাটির চিত্রনাট্য তৈরিতে প্রায় এক বছর ধরে গবেষণা করেছেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা গৌতম তিন্নানুরি। 

আড়ও পড়ুন,ক্যাটরিনার পাশে আলি জাফর

এম এস সুব্বুলক্ষ্মীর জীবন ও সংগীতচর্চাকে যতটা সম্ভব গভীরভাবে পর্দায় তুলে ধরার লক্ষ্যেই এই দীর্ঘ গবেষণা বলে জানিয়েছেন নির্মাতা।সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। আর সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও জনপ্রিয়তা বাড়িয়ে খুব দ্রুত তারকা হয়ে ওঠা সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী তার পুরো জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তাই শুধু তার সংগীত নয়, সেই সংগীতশিল্পীর জীবন ও ব্যক্তিসত্তাকেও বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।এদিকে এম এস সুব্বুলক্ষ্মীর মতো কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি একটি ঐশ্বরিক সান্নিধ্য হিসেবে দেখছেন। এম এস সুব্বুলক্ষ্মীর ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পারাকেই নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন তিনি।রাশমিকা আরও জানান, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের স

বিষয় : রাশমিকা সুব্বুলক্ষ্মী সুরসম্রাজ্ঞী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x