রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গবেষণা প্রতিষ্ঠান আছে, নেই স্থায়ী পরিচালক-জনবল

স্থায়ী পরিচালক-জনবল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। তবে প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও নানা সংকটে ধুঁকছে গুরুত্বপূর্ণ এই গবেষণা প্রতিষ্ঠানটি।২০১৪ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত স্থায়ী কোনো পরিচালক পায়নি ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। ২৩টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। প্রয়োজনীয় জনবল ও স্থায়ী নেতৃত্বের অভাবে গবেষণা, প্রকাশনা, তথ্য সংরক্ষণ এবং নজরুলের স্মৃতি ও সাহিত্যকর্ম নিয়ে দীর্ঘমেয়াদি একাডেমিক কার্যক্রম প্রত্যাশিত গতি পাচ্ছে না।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন একই সঙ্গে ইনস্টিটিউটটির পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি একটি গবেষণা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা তার জন্যও কঠিন হয়ে পড়ছে। 

আড়ও পড়ুন,শিক্ষার মানের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ

ফলে পূর্ণকালীন পরিচালক না থাকায় প্রতিষ্ঠানটির অনেক কার্যক্রমই সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম জানান, সীমিত জনবল নিয়েই নিয়মিত গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে স্থায়ী পরিচালক না থাকা এবং জনবল সংকটের কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনই বিস্তারিত বলতে পারবে বলে জানান তিনি।তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইনস্টিটিউটটি। গবেষণা অনুদান প্রদান, বিভিন্ন গ্রন্থ প্রকাশ এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘নজরুল জার্নাল’ প্রকাশও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্যোগগুলোর একটি।কিন্তু সংশ্লিষ্টদের মতে, জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যে পরিসরে কাজ করার কথা ছিল, বাস্তবে তার তুলনায় কার্যক্রম এখনো অনেক সীমিত।এরই মধ্যে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবনের নির্মাণকাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ভবনটি হস্তান্তরের কথা রয়েছে। নতুন ভবনে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজসহ আরও চারটি ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিষয় : স্থায়ী পরিচালক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গবেষণা প্রতিষ্ঠান আছে, নেই স্থায়ী পরিচালক-জনবল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x