বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন উপদেষ্টা ও নির্বাহী প্যানেল অনুমোদন করা হয়েছে।এক বছরের জন্য অনুমোদিত এই কমিটির লক্ষ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়ানো নেতৃত্বের বিকাশ এবং একাডেমিক সহযোগিতা জোরদার করা।বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথভাবে নতুন কমিটি ঘোষণা করেন।নতুন কমিটিতে ফার্মেসি শিক্ষার্থী গ্র্যাজুয়েট এবং পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।উপদেষ্টা প্যানেলে দেশের বিভিন্ন স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ফার্মাসিস্টদের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাও রয়েছেন।এই প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইউনিটের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইজা আহমেদ ইলহাম। সাধারণ সম্পাদক হয়েছেন শমসের ইয়ামিন।এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফারিহা হোসাইন, রিফাত আরিফিন রিত্তিক, আনিকা নাওয়ার, সামিয়া হাবিব ও মুশফিরাত রহমান রুতবা।যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী নুসরাত মাহরিন মাশফি। অর্থ সম্পাদক রাজিন দ্যুলোক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাসিন ইয়াসার খান।কমিটিতে যোগাযোগ সম্পাদক হিসেবে রয়েছেন নওশীন হাসান।
আড়ও পড়ুন,তিন দফা দাবিতে সাভারে ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ
মিডিয়া সম্পাদক সাদিকা মুনজেরিন এবং প্রকাশনা সম্পাদক আফনান রিয়া।অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া জেমী। তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন রিফাহ তাশফিয়া রিদি।এ ছাড়া বিভিন্ন পদে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন এই কমিটির মাধ্যমে ফার্মেসি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, শিক্ষামূলক কার্যক্রম এবং বৃহত্তর ফার্মেসি সম্প্রদায়ের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।একই সঙ্গে ভবিষ্যৎ ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দেওয়া এবং পেশাজীবীদের অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করতেও কাজ করবে সংগঠনটি।নবনিযুক্ত উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সংশ্লিষ্টরা।এক বছরের মেয়াদে নতুন নেতৃত্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থীদের পেশাগত ও একাডেমিক উন্নয়নে কী ধরনের কার্যক্রম হাতে নেয় এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
মতামত