রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সালমানকে রোস্ট করেননি সোনু নিগম

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

সালমানকে রোস্ট করেননি সোনু নিগম
সালমানকে সোনু নিগম

সালমান খানের গান নিয়ে সোনু নিগমের ‘রোস্ট’ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সোনু নিগম।সম্প্রতি সালমান খানের প্রযোজনা সংস্থা ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়। সেখানে গানটির সুরকার আমাল মালিকের নাম উল্লেখ না থাকায় আপত্তি জানান আমাল। পরে পোস্টটি সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।এর মধ্যেই নতুন করে ছড়িয়ে পড়ে সোনু নিগমের একটি পুরোনো ভিডিও। সেখানে দেখা যায় সালমান খান ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি গাইছেন। আর সেই দৃশ্য দেখে সোনু নিগম মুখভঙ্গি করছেন এবং কপালে হাত দিচ্ছেন।ভিডিওটির ওপর সোনু নিগম সালমান খানের গানকে রোস্ট করছেন এমন লেখা থাকায় অনেকেই ধরে নেন সালমানের গান নিয়েই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন সোনু।

আড়ও পড়ুন,সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

তবে নিজের ইনস্টাগ্রাম ফিডে ভিডিওটি শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন সোনু নিগম। তিনি জানান, ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি সালমান খানের গান শুনে ওই প্রতিক্রিয়া দিচ্ছেন। বাস্তবে তার প্রতিক্রিয়াটি ছিল পাকিস্তানি এক কিশোরী গায়িকার গান শুনে।গায়ক অনীশ ম্যাথিউও মন্তব্য করে জানান, তিনি মূল ভিডিওটি মনে করতে পারছেন। তার দাবি, সোনু নিগম পাকিস্তানি গায়িকা হাদিয়া হাশমির ‘বল হু’ গান শোনার পর ওই প্রতিক্রিয়া দিয়েছিলেন।২০২০ সালে হাদিয়া হাশমির গান শুনে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনু নিগম। তখন গানটির প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, অনেক দিন পর কোনো গান তাকে এভাবে আবেগপ্রবণ করেছে। গানটি শুনে তার চোখে পানি চলে এসেছিল বলেও জানিয়েছিলেন তিনি।অন্যদিকে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত সালমান খান ফিল্মসের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে ঘিরে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ সিনেমার গানটির সুরকার আমাল মালিক। গানটি গেয়েছিলেন সালমান খান এবং এর রিপ্রাইজ সংস্করণে কণ্ঠ দেন আরমান মালিক।পোস্টে আমালের নাম না থাকায় তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। পরে পোস্টটি সংশোধন করা হলেও এ নিয়ে আলোচনা চলতে থাকে।এর মধ্যেই সোনু নিগমের পুরোনো ভিডিওটি ছড়িয়ে পড়ায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়। পরে সোনুর বক্তব্যে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওটির সঙ্গে সালমান খানের গান নিয়ে তার কোনো প্রতিক্রিয়ার সম্পর্ক নেই।

বিষয় : সোনু নিগম সালমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সালমানকে রোস্ট করেননি সোনু নিগম

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
সালমানকে রোস্ট করেননি সোনু নিগম
0:00 0:00
1.0x