রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ক্যাটরিনার চেহারা নিয়ে কটূক্তির প্রতিবাদ আলী জাফরের

ক্যাটরিনার চেহারা নিয়ে কটূক্তি

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনার চেহারা ও শারীরিক গঠন নিয়ে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ তার শরীর নিয়ে তির্যক ও কুরুচিকর মন্তব্য করেন। এমনকি তার বর্তমান চেহারার সঙ্গে অন্য অভিনেত্রীদের তুলনাও করা হয়।এসব মন্তব্যের সমালোচনা করেছেন ক্যাটরিনার ভক্তদের একটি বড় অংশ। এবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আলী জাফর বলেন, নারীর শরীর নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়। তার মতে, কোনো নারী সমাজের তৈরি সৌন্দর্যের মাপকাঠিতে না পৌঁছালে তাকে ছোট করা ঠিক নয়।মানুষের প্রতি আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে আলী বলেন, প্রত্যেক মানুষই নিজের নানা সমস্যার সঙ্গে লড়াই করছেন।

আড়ও পড়ুন,ভাইরাল ভিডিও নিয়ে পাভেলের বক্তব্য

 তাই অন্যের সমালোচনা স্বাস্থ্যকর মানসিকতার পরিচয় নয়।শুধু নারীদের ক্ষেত্রেই নয়, পুরুষদের নিয়েও সমাজের তৈরি সৌন্দর্যের ধারণা নিয়ে প্রশ্ন তোলেন আলী জাফর। তার ভাষ্য, সব পুরুষের সুঠাম শরীর বা সিক্স-প্যাক অ্যাবস থাকবে—এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয়।২০১১ সালে ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আলী জাফর ও ক্যাটরিনা কাইফ। সেই সময় থেকেই তাদের পরিচয়।মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে দূরে আছেন ক্যাটরিনা। তাকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে।২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে সন্তান আসার খবর জানান তারা। একই বছরের নভেম্বরে তাদের ছেলে ভিয়ানের জন্ম হয়।

বিষয় : ক্যাটরিনা চেহারা কটূক্তি প্রতিবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ক্যাটরিনার চেহারা নিয়ে কটূক্তির প্রতিবাদ আলী জাফরের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x