শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রতিবাদ আর করতালির মধ্য দিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন

প্রতিবাদ আর করতালির মধ্য দিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার ৭৮তম আসর। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। এবারের আয়োজনে বিশ্বের ১৩০টি দেশের প্রায় চার হাজার প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সম্মানিত অতিথি দেশ হিসেবে রয়েছে চেক প্রজাতন্ত্র।তবে উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল প্রতিবাদ ও উত্তেজনায় ভরা। চেক প্রজাতন্ত্রের সংস্কৃতিমন্ত্রী ওতো ক্লেমপির বক্তব্যের সময় দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন এবং কটূক্তি করেন। তিনি দেশটির উগ্র ডানপন্থী ‘মোটরিস্টে’ দলের সদস্য। সংস্কৃতি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম নিয়ে তার নীতির সমালোচনাও রয়েছে।আরও পড়ুন,যুদ্ধের ক্ষত আর ক্ষমার গল্প ‘অ্যাটোনমেন্ট’ অন্যদিকে চেক লেখক রাদকা ডেনেমারকোভা বক্তব্য দিতে উঠলে পুরো পরিবেশ পাল্টে যায়। তাঁর বক্তব্যে দর্শকদের ব্যাপক করতালি ও দাঁড়িয়ে অভিবাদনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ডেনেমারকোভা বলেন, যেসব রাষ্ট্রের মন্ত্রীরা সংস্কৃতিকে ধ্বংস করেন তারা আসেন এবং চলে যান, কিন্তু সাহিত্য থেকে যায়। ইউরোপে উগ্র ডানপন্থার উত্থানের প্রসঙ্গ তুলে তিনি রাজনীতি ও সাহিত্যকে আলাদা করা কঠিন বলেও মন্তব্য করেন। সাহিত্যের স্বাধীনতা ও প্রকাশনার গুরুত্ব তুলে ধরে তিনি স্বাধীন প্রকাশনা সংস্থা এবং সৃজনশীল চিন্তার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যের পর দর্শকেরা দাঁড়িয়ে দীর্ঘ সময় করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। ফ্রাঙ্কফুর্ট বইমেলা আন্তর্জাতিক প্রকাশনা জগতের সবচেয়ে বড় বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত। বইয়ের পাশাপাশি শিক্ষা, চলচ্চিত্র, গেমস, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন সৃজনশীল শিল্পের প্রতিনিধিরাও এতে অংশ নেন। বইমেলার ইতিহাসও দীর্ঘ। ষোড়শ শতাব্দীর শুরু থেকেই ফ্রাঙ্কফুর্ট ইউরোপের লেখক, প্রকাশক ও বুদ্ধিজীবীদের মিলনস্থল হিসেবে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের সেপ্টেম্বরে পাউল গির্জায় ২০৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের ৮৪৪টি বই প্রদর্শনের মধ্য দিয়ে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার যাত্রা নতুন করে শুরু হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তার দাবি, ক্ষমতা গ্রহণের সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দ্রব্যমূল্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। এ সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমেছে ভবিষ্যতে গ্রামগঞ্জ থেকেও মানুষ ঢাকামুখী হতে পারে বলে সতর্ক করেন।সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি অভিযোগ করেন, আড়ও পড়ুন,এনসিপির সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কটের ঘোষণাগভীর রাতে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সাত মাসে তিনবার দাম বাড়িয়ে জনগণের ওপর ভোগান্তির বোঝা চাপানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এই নেতা।এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনসহ প্রতিটি খাতে এর প্রভাব পড়ে।ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম তেল গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

তিন দফা দাবিতে সাভারে ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ

ভেটেরিনারি পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা।এর অংশ হিসেবে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা।এ ছাড়া ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টির দাবি জানিয়েছেন তারা।সমাবেশে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, আড়ও পড়ুন,বাহক চেক কীভাবে হস্তান্তর হয় জেনে নিনদীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দাবি জানানো হলেও এখনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাদের দাবি, পর্যাপ্ত পদ না থাকায় দীর্ঘমেয়াদি একাডেমিক শিক্ষা শেষ করেও অনেক ভেটেরিনারিয়ান চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।তারা আরও দাবি করেন, দেশের অনেক উপজেলা ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত নিবন্ধিত ভেটেরিনারিয়ান না থাকায় অনভিজ্ঞ বা অনিবন্ধিত ব্যক্তিদের মাধ্যমে সেবা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।শিক্ষার্থীরা বলছেন, দ্রুত তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে দেশের সব ভেটেরিনারি শিক্ষার্থীকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিন দফা দাবিতে সাভারে ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ

ক্যাটরিনার চেহারা নিয়ে কটূক্তির প্রতিবাদ আলী জাফরের

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনার চেহারা ও শারীরিক গঠন নিয়ে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ তার শরীর নিয়ে তির্যক ও কুরুচিকর মন্তব্য করেন। এমনকি তার বর্তমান চেহারার সঙ্গে অন্য অভিনেত্রীদের তুলনাও করা হয়।এসব মন্তব্যের সমালোচনা করেছেন ক্যাটরিনার ভক্তদের একটি বড় অংশ। এবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আলী জাফর বলেন, নারীর শরীর নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়। তার মতে, কোনো নারী সমাজের তৈরি সৌন্দর্যের মাপকাঠিতে না পৌঁছালে তাকে ছোট করা ঠিক নয়।মানুষের প্রতি আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে আলী বলেন, প্রত্যেক মানুষই নিজের নানা সমস্যার সঙ্গে লড়াই করছেন।আড়ও পড়ুন,ভাইরাল ভিডিও নিয়ে পাভেলের বক্তব্য তাই অন্যের সমালোচনা স্বাস্থ্যকর মানসিকতার পরিচয় নয়।শুধু নারীদের ক্ষেত্রেই নয়, পুরুষদের নিয়েও সমাজের তৈরি সৌন্দর্যের ধারণা নিয়ে প্রশ্ন তোলেন আলী জাফর। তার ভাষ্য, সব পুরুষের সুঠাম শরীর বা সিক্স-প্যাক অ্যাবস থাকবে—এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয়।২০১১ সালে ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আলী জাফর ও ক্যাটরিনা কাইফ। সেই সময় থেকেই তাদের পরিচয়।মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে দূরে আছেন ক্যাটরিনা। তাকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে।২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে সন্তান আসার খবর জানান তারা। একই বছরের নভেম্বরে তাদের ছেলে ভিয়ানের জন্ম হয়।

ক্যাটরিনার চেহারা নিয়ে কটূক্তির প্রতিবাদ আলী জাফরের