রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা

কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা

উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।শনিবার বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের মিলনায়তনে এক সভায় তিনি জানান কৃষিভিত্তিক শিল্পের জন্য প্রণোদনা প্যাকেজে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আওতায় কৃষি উৎপাদনে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। সংরক্ষণ পরিবহন বিপণন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ৪০ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ থাকবে। এছাড়া কৃষিপণ্য রপ্তানিতে ১৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতেও ২ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন করা হচ্ছে বলে জানান গভর্নর।তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না। চূড়ান্ত উদ্যোক্তা নির্বাচনে আমলা বা ব্যাংকারের পরিবর্তে সফল উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে।

আড়ও পড়ুন,পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ছে পেনশন

গভর্নর আরও জানান প্রণোদনা থেকে অর্থায়নের ক্ষেত্রে কোনো সুপারিশ করা হলে তা উদ্যোক্তার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রতিটি উপজেলায় একই নীতিতে অর্থায়ন করা হবে।এদিকে তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রণোদনা প্যাকেজের আওতায় প্রথম ধাপে সারা দেশের ৫ হাজার নতুন তরুণ উদ্যোক্তাকে ঋণ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। ২৮ বছরের কম বয়সী তরুণদের মধ্যে যাদের ব্যবসার ভালো ধারণা রয়েছে তারা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা জানান গভর্নর।

সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছাড়াও রংপুর বিভাগের আট জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : উত্তরবঙ্গ কৃষিভিত্তিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x