রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

১৪ দিনে ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর দ্য মুভি’

মির্জাপুর দ্য মুভি

ওটিটিতে দীর্ঘদিন দর্শকদের মাতিয়ে রাখা কালিন ভাইয়া মুন্না ত্রিপাঠি ও গুড্ডু পণ্ডিত এবার বড় পর্দাতেও দর্শকদের সাড়া পাচ্ছেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘মির্জাপুর দ্য মুভি’ এবার বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করেছে।স্যাকনিল্কের তথ্য অনুযায়ী মুক্তির ১৪তম দিনে ভারতের বক্স অফিসে সিনেমাটির মোট নিট আয় ২০০ কোটি রুপির গণ্ডি ছাড়িয়েছে। দ্বিতীয় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ভারতে সিনেমাটি আয় করেছে ৩ কোটি ৭৫ লাখ রুপি। এতে দেশটিতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২০৩ কোটি ২০ লাখ রুপিতে।গুরমিত সিংয়ের পরিচালনায় এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত সিনেমাটিতে জনপ্রিয় ওয়েব সিরিজের প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

আড়ও পড়ুন,বাবার সুরে মালতির নাচ, নিকের জন্মদিনে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

 সিরিজের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে এবার বড় পর্দার জন্য নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।সিনেমাটির অন্যতম আকর্ষণ জনপ্রিয় চরিত্রগুলোর প্রত্যাবর্তন। বিশেষ করে দিব্যেন্দুর মুন্না ত্রিপাঠি ও শ্বেতা ত্রিপাঠির গোলু গুপ্তাকে আবারও একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকেরা।এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি গুড্ডু পণ্ডিতের ভূমিকায় আলী ফজল এবং মুন্না ত্রিপাঠি চরিত্রে দিব্যেন্দু আবারও হাজির হয়েছেন।সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন রসিকা দুগল শ্রিয়া পিলগাঁওকর জিতেন্দ্র কুমার রবি কিষাণ অভিষেক ব্যানার্জি সোনাল চৌহান মোহিত মালিক ও সুশান্ত সিং।

বিষয় : ২০০ কোটি ছাড়াল মির্জাপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

১৪ দিনে ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর দ্য মুভি’

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x