আসছে দুর্গাপূজা। উৎসবকে ঘিরে সবারই থাকে নানা পরিকল্পনা। তবে সংগীতশিল্পী অনুপম রায়ের এবারের পূজা হতে যাচ্ছে একেবারেই ভিন্ন।গত ১৬ বছর ধরে দুর্গাপূজার সময় দেশ-বিদেশে গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতেন অনুপম রায়। কখনো আবার বন্ধুদের সঙ্গে আড্ডায় কেটে যেত পূজার দিনগুলো।কিন্তু এবার তার জীবনে এসেছে নতুন অধ্যায়। মাত্র এক মাস আগে বাবা হয়েছেন এই সংগীতশিল্পী। আর পুত্রসন্তানের জন্মের পর বদলে গেছে তার দৈনন্দিন জীবন।অনুপম জানিয়েছেন, এখন আর নিজের ইচ্ছা কিংবা পরিকল্পনা অনুযায়ী কিছু করা সম্ভব হচ্ছে না। এক মাস বয়সী ছেলেকে ঘিরেই এখন তার প্রতিটি সিদ্ধান্ত।এবার দুর্গাপূজায় স্ত্রী প্রস্মিতা ও ছেলেকে নিয়ে বাড়িতেই থাকার ইচ্ছা অনুপমের। সন্তানকে নিয়ে বাইরে বের হওয়া কিছুটা কঠিন বলেও জানিয়েছেন তিনি।ছেলের জন্য পূজার কেনাকাটা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মজার ছলে অনুপম জানান, এখনো সেভাবে কিছু কেনা হয়নি। প্রতিদিনই কেউ না কেউ ছেলেকে উপহার দিচ্ছেন। তাই আলাদা করে কেনাকাটা করার সুযোগ হয়ে ওঠেনি।
আড়ও পড়ুন,অপ্রতিমের মৃত্যুতে শোক, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তারকাদের
অনুপমের ভাষায়, এখন আগামীকাল সকাল থেকে কী করবেন সেটিও আগেভাগে পরিকল্পনা করা সম্ভব নয়। সবকিছুই চলছে ছেলের সুবিধা অনুযায়ী।‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানের এই স্রষ্টা মজা করে বলেন, ওই গান প্রকাশের পর প্যান্ডেলে গেলেও কেউ তাকে আর নিজের মতো থাকতে দেয় না। তাই এখন প্যান্ডেলে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও নেই।একসময় বেঙ্গালুরুতে থাকার সময় দুর্গাপূজায় ঘুরে বেড়ানো, বাইরে খাওয়া-দাওয়াসহ নানা আনন্দে মেতে উঠতেন অনুপম। তবে এবার স্ত্রী ও সন্তানকে ঘিরেই তার পূজার আনন্দ।
মতামত