শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
বাবা হওয়ার পর বদলে গেছে অনুপম রায়ের পূজার পরিকল্পনা

বাবা হওয়ার পর বদলে গেছে অনুপম রায়ের পূজার পরিকল্পনা

আসছে দুর্গাপূজা। উৎসবকে ঘিরে সবারই থাকে নানা পরিকল্পনা। তবে সংগীতশিল্পী অনুপম রায়ের এবারের পূজা হতে যাচ্ছে একেবারেই ভিন্ন।গত ১৬ বছর ধরে দুর্গাপূজার সময় দেশ-বিদেশে গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতেন অনুপম রায়। কখনো আবার বন্ধুদের সঙ্গে আড্ডায় কেটে যেত পূজার দিনগুলো।কিন্তু এবার তার জীবনে এসেছে নতুন অধ্যায়। মাত্র এক মাস আগে বাবা হয়েছেন এই সংগীতশিল্পী। আর পুত্রসন্তানের জন্মের পর বদলে গেছে তার দৈনন্দিন জীবন।অনুপম জানিয়েছেন, এখন আর নিজের ইচ্ছা কিংবা পরিকল্পনা অনুযায়ী কিছু করা সম্ভব হচ্ছে না। এক মাস বয়সী ছেলেকে ঘিরেই এখন তার প্রতিটি সিদ্ধান্ত।এবার দুর্গাপূজায় স্ত্রী প্রস্মিতা ও ছেলেকে নিয়ে বাড়িতেই থাকার ইচ্ছা অনুপমের। সন্তানকে নিয়ে বাইরে বের হওয়া কিছুটা কঠিন বলেও জানিয়েছেন তিনি।ছেলের জন্য পূজার কেনাকাটা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মজার ছলে অনুপম জানান, এখনো সেভাবে কিছু কেনা হয়নি। প্রতিদিনই কেউ না কেউ ছেলেকে উপহার দিচ্ছেন। তাই আলাদা করে কেনাকাটা করার সুযোগ হয়ে ওঠেনি।আড়ও পড়ুন,অপ্রতিমের মৃত্যুতে শোক, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তারকাদেরঅনুপমের ভাষায়, এখন আগামীকাল সকাল থেকে কী করবেন সেটিও আগেভাগে পরিকল্পনা করা সম্ভব নয়। সবকিছুই চলছে ছেলের সুবিধা অনুযায়ী।‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানের এই স্রষ্টা মজা করে বলেন, ওই গান প্রকাশের পর প্যান্ডেলে গেলেও কেউ তাকে আর নিজের মতো থাকতে দেয় না। তাই এখন প্যান্ডেলে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও নেই।একসময় বেঙ্গালুরুতে থাকার সময় দুর্গাপূজায় ঘুরে বেড়ানো, বাইরে খাওয়া-দাওয়াসহ নানা আনন্দে মেতে উঠতেন অনুপম। তবে এবার স্ত্রী ও সন্তানকে ঘিরেই তার পূজার আনন্দ।

নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। এরপর কয়েকটি ধাপে সারা দেশে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে কমিশন।নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। আরও  পড়ুন, আগামীকাল রাত থেকেই শিল্পে আগের মতো গ্যাস বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীরসরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবেই এ নির্বাচন কার্যক্রম শুরু করা হবে।এদিকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনি কাঠামো নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি।আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান আইন অনুসরণ করেই নির্বাচন আয়োজন করবে কমিশন। এতে নির্ধারিত সময়ে ভোটগ্রহণে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।ইসি জানিয়েছে, প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে। অর্থাৎ নভেম্বর থেকেই ধাপে ধাপে দেশের স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন