রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

তিন দফা দাবিতে সাভারে ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ

তিন দফা দাবি শিক্ষার্থীদের

ভেটেরিনারি পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা।এর অংশ হিসেবে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা।এ ছাড়া ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টির দাবি জানিয়েছেন তারা।সমাবেশে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, 

আড়ও পড়ুন,বাহক চেক কীভাবে হস্তান্তর হয় জেনে নিন

দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দাবি জানানো হলেও এখনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাদের দাবি, পর্যাপ্ত পদ না থাকায় দীর্ঘমেয়াদি একাডেমিক শিক্ষা শেষ করেও অনেক ভেটেরিনারিয়ান চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।তারা আরও দাবি করেন, দেশের অনেক উপজেলা ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত নিবন্ধিত ভেটেরিনারিয়ান না থাকায় অনভিজ্ঞ বা অনিবন্ধিত ব্যক্তিদের মাধ্যমে সেবা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।শিক্ষার্থীরা বলছেন, দ্রুত তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে দেশের সব ভেটেরিনারি শিক্ষার্থীকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিষয় : শিক্ষার্থী প্রতিবাদ ভেটেরিনারি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তিন দফা দাবিতে সাভারে ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভেটেরিনারি পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা।এর অংশ হিসেবে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা।এ ছাড়া ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টির দাবি জানিয়েছেন তারা।সমাবেশে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, 

আড়ও পড়ুন,বাহক চেক কীভাবে হস্তান্তর হয় জেনে নিন

দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দাবি জানানো হলেও এখনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাদের দাবি, পর্যাপ্ত পদ না থাকায় দীর্ঘমেয়াদি একাডেমিক শিক্ষা শেষ করেও অনেক ভেটেরিনারিয়ান চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।তারা আরও দাবি করেন, দেশের অনেক উপজেলা ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত নিবন্ধিত ভেটেরিনারিয়ান না থাকায় অনভিজ্ঞ বা অনিবন্ধিত ব্যক্তিদের মাধ্যমে সেবা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।শিক্ষার্থীরা বলছেন, দ্রুত তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে দেশের সব ভেটেরিনারি শিক্ষার্থীকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x