শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নে লটারি

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নে লটারি

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য প্রথমবারের মতো লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে বাছাই করা হয়েছে। সারা দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হয়। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন, বিশেষ করে ঢাকায় পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকায় পদায়নকে অনেক সময় সাব-রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে ঢাকা থেকেই পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জন হলেন—মো. গোলাম মোর্তজা, অমায়িক বাবু, ফরিদা আক্তার, অজয় কুমার সাহা, অমিত মঙ্গল চাকমা, মো. রাসেল মল্লিক, গোবিন্দ সাহা, মো. মাসুম, আরও পড়ুন,শিক্ষককে সম্মান দিলে রাষ্ট্রের মর্যাদা বাড়ে প্রধানমন্ত্রীএস এম আবু মুসা, নাজনীন জাহান, মোহাম্মদ হানিফ, মনীষা রায়, সিং মং থোয়াই, রাজিব মজুমদার, আলী আজগর, শর্মিলা আহমেদ শম্পা, আমিনা বেগম ও টিনু চাকমা। আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বিপরীতে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। তিনি বলেন, যেসব পদায়নকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই ধরনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। লটারিতে নির্বাচিত কর্মকর্তারা কতদিন ঢাকায় থাকবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী অনুমোদিত সময় পর্যন্ত এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা সাপেক্ষে তাঁরা ঢাকায় থাকবেন। সরকারের এই উদ্যোগের ফলে ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মকর্তাদের পদায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার একটি নতুন প্রক্রিয়া শুরু হলো।

ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও মো. আবু সাদিককে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির। অন্যদিকে মো. আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহসভাপতি বা ভিপি। অনুষ্ঠানে সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সম্প্রতি তাঁর খাল ও আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন শফিকুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করে জামায়াতের আমির বলেন, ডাকসুকে যেভাবে সাজানো হয়েছে, একইভাবে সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটিকেও সাজাবেন বলে তিনি আশা করেন। আরও পড়ুন,যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীরঅনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের কাজ ঘুমানো নয়। জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার তাদের নিরাপত্তা দেবে—এটাই সরকারের দায়িত্ব। এ সময় রাজধানীর মিরপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে জামায়াতের পক্ষ থেকে অনুদান দেওয়ার ঘোষণার কথাও জানান তিনি। তাঁর অভিযোগ, অনুদানের অর্থ দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে। রাড্ডা সেন্টারে হামলা ও সম্পদ লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। এ ছাড়া ডেঙ্গুর পাশাপাশি হাম প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিমানবন্দরের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারেরও সমালোচনা করেন শফিকুর রহমান। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

নিরাপত্তার কারণে স্থগিত মুর্তজা কিজিলবাশের ঢাকার কনসার্ট

পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের গান শুনতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন ঢাকার সংগীতপ্রেমীরা। একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও গান পরিবেশনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক শুক্রবার ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’ যৌথভাবে আয়োজন করছিল অনুষ্ঠানটি। মুর্তজা কিজিলবাশের ক্যারিয়ারে এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট এই কনসার্ট।‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের মেগা ইভেন্টটি আগামী শুক্রবার ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’ যৌথভাবে আয়োজন করছিল অনুষ্ঠানটি। মুর্তজা কিজিলবাশের ক্যারিয়ারে এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটিকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন করেছিল আয়োজকরা।তবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি বিবৃতি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা বিট করতে আয়োজক দলের সদস্যরা দিনরাত কাজ করেছেন। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যস’।আড়ও পড়ুন,রিফাত চৌধুরীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন জায়েদ খানবিবৃতিতে আয়োজকরা জানায়, অনুষ্ঠান আয়োজনের জন্য গত কয়েক সপ্তাহে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি অনুষ্ঠান সফল করতে আয়োজক দলের সদস্যরা দিনরাত কাজ করেছেন। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় ২৫ সেপ্টেম্বরের আয়োজনটি স্থগিত করতে তারা বাধ্য হয়েছেন।কনসার্ট স্থগিত হওয়ায় দর্শকদের টিকিট নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় সে বিষয়েও পরিষ্কার তথ্য দিয়েছে আয়োজকরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা টিকিট নতুন তারিখেও সম্পূর্ণ কার্যকর থাকবে। ফলে নতুন তারিখে যারা কনসার্টে যেতে চান তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না।

নিরাপত্তার কারণে স্থগিত মুর্তজা কিজিলবাশের ঢাকার কনসার্ট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তার দাবি, ক্ষমতা গ্রহণের সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দ্রব্যমূল্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। এ সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমেছে ভবিষ্যতে গ্রামগঞ্জ থেকেও মানুষ ঢাকামুখী হতে পারে বলে সতর্ক করেন।সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি অভিযোগ করেন, আড়ও পড়ুন,এনসিপির সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কটের ঘোষণাগভীর রাতে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সাত মাসে তিনবার দাম বাড়িয়ে জনগণের ওপর ভোগান্তির বোঝা চাপানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এই নেতা।এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনসহ প্রতিটি খাতে এর প্রভাব পড়ে।ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম তেল গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকালে ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।ভিজ্যুয়াল:মেঘলা আকাশ / বৃষ্টির দৃশ্য / ছাতা হাতে পথচারী / সড়কে যান চলাচল / জলাবদ্ধতার দৃশ্য থাকলে তা।আড়ও পড়ুন,সকালেই শেষ ৮০ বস্তা সার, ক্ষুব্ধ কৃষকের সড়ক অবরোধএদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।সব মিলিয়ে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় সাফের মহারণ, উদ্বোধনেই ভারত-পাকিস্তান

ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। পঞ্চদশ আসরের উদ্বোধন হবে আগামী ৫ নভেম্বর। আর প্রথম দিনেই মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।স্বাগতিক বাংলাদেশও নিজেদের অভিযান শুরু করবে উদ্বোধনী দিনেই। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন। এরপর ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।এবারের সাফ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট।ঘরের মাঠে বাংলাদেশের সাফ ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যও এসেছিল ২০০৩ সালে। সেবার প্রথম ও এখন পর্যন্ত একমাত্রবারের মতো সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সর্বশেষ আসরে অবশ্য সেমিফাইনালে উঠেছিল স্বাগতিকরা। এবার নিজেদের মাঠে সেই সাফল্য আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।বর্তমান সূচিতে ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। আর বি গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও্যাম্পিয়ন হয়েছে তারা। মালদ্বীপ শিরোপা জিতেছে দুইবার। এছাড়া আফগানিস্তান ও শ্রীলঙ্কাও এখনো একটি অনিশ্চয়তা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। ৪ নভেম্বরেরবে সেমিফাইনালে।আড়ও পড়ুন,নেপালের বিপক্ষে মার্চে তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ১৪ নভেম্বর হবে শেষ চারের দুটি ম্যাচ। আর ১৭ নভেম্বর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দাছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। পঞ্চদশ আসর ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে উদ্বোধনী ম্যাচেই মালদ্বীপ।ভারত-পাকিস্তানের লড়াই দিয়ে শুরু হওয়ায় উদ্বোধনী ম্যাচ ঘিরে থাকছে বাড়তি উত্তেজনা। ২০২৩ সালের আসরে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল ভারত।সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত নয়বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। মালদ্বীপ শিরোপা জিতেছে দুইবার। এছাড়া আফগানিস্তান ও শ্রীলঙ্কাও একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।তবে টুর্নামেন্টের অংশগ্রহণ নিয়ে এখনো একটি অনিশ্চয়তা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। ৪ নভেম্বরের মধ্যে নেপালের অংশগ্রহণ নিশ্চিত হলে সূচিতে পরিবর্তন আনতে পারে আয়োজকরা।বর্তমান পরিকল্পনা অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে শেষ চারের দুটি ম্যাচ। আর ১৭ নভেম্বর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের।

ঢাকায় সাফের মহারণ, উদ্বোধনেই ভারত-পাকিস্তান

একই সময়ে ঢাকায় দেশি-বিদেশি তারকাদের তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—মাত্র ১৫ দিনের ব্যবধানে ঢাকায় বসছে তিনটি বড় কনসার্ট। দেশি ব্যান্ডের পাশাপাশি এসব আয়োজনে মঞ্চ মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাবিশ এবং সংগীতশিল্পী আসিম আজহার।শুরুটা হচ্ছে ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে। এদিন অনুষ্ঠিত হবে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ কনসার্ট।আয়োজকদের তথ্যমতে, দুপুর আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ মোট ১০টি ব্যান্ড ও শিল্পী অংশ নেবেন।আড়ও পড়ুন,সাইয়ারা’র পর অনীতের নতুন চমকএরপর ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এই আয়োজনে পাকিস্তানের ব্যান্ড কাবিশের সঙ্গে মঞ্চে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।এর আগে গত বছরের ৫ ডিসেম্বর কাবিশের এই কনসার্ট হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়েছিল। এবার নতুন তারিখে কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যারা টিকিট কিনেছিলেন তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না।সবশেষে ২ অক্টোবর ঢাকার স্বদেশ অ্যারেনায় গান শোনাবেন পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার। ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে ঢাকায় আসছেন তিনি।আসিম আজহারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। পাশাপাশি থাকবে মডার্নোটাকু।অর্থাৎ সেপ্টেম্বরের শেষ ভাগ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার সংগীতপ্রেমীদের জন্য থাকছে টানা তিনটি বড় আয়োজন। দেশি ব্যান্ডের পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে এসব কনসার্ট ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

একই সময়ে ঢাকায় দেশি-বিদেশি তারকাদের তিন কনসার্ট