সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন। সেই হিসাবে একদিনের ব্যবধানে নতুন শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে বিভাগজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখনো বাড়ছে।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। জেলায় আক্রান্তের সংখ্যা ১৪২ জন। এরপর সুনামগঞ্জে ৭৬ জন, সিলেটে ৭৪ জন এবং মৌলভীবাজারে ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিয়েছেন আরও ১২ জন।বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। আড়ও পড়ুন,বৃষ্টি ও বজ্রবৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসা নিচ্ছেন। হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি রয়েছেন।এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।এদিকে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান।এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪৫ বছর বয়সী কৃষ্ণ দাসের মৃত্যু হয়। আর ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খানম নামে ৫৪ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়।ফলে সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।
ডেঙ্গুতে সিলেট বিভাগে আরও বাড়ছে আক্রান্তের সংখ্যা
মতামত