শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আন্তর্জাতিক বাজারে কমল রুপা প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম

কমল রুপা প্ল্যাটিনাম

আন্তর্জাতিক বাজারে দরপতনের মুখে পড়েছে মূল্যবান ধাতু রুপা প্ল্যাটিনাম ও প্যালাডিয়াম। মঙ্গলবার রুপার দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬৮ ডলারে নেমে এসেছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার পাশাপাশি প্ল্যাটিনামের দামও কমেছে। এ ধাতুটির দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৭০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।অন্যদিকে প্যালাডিয়ামের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। নতুন দর অনুযায়ী প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হচ্ছে ১ হাজার ২৮৩ দশমিক ৪০ ডলারে।মূল্যবান ধাতুগুলোর এই দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত ও কর্মকর্তাদের পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে রয়টার্স।চলতি সপ্তাহে ফেড কর্মকর্তাদের বক্তব্য এবং ভবিষ্যতে সুদের হার কোন পথে যেতে পারে সেদিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওপর।তবে আন্তর্জাতিক বাজারে রুপার দাম কমলেও বাংলাদেশের বাজারে চিত্র ভিন্ন। 

আড়ও পড়ুন,ডিজেলে প্রতিদিন ১০৯ কোটি টাকা লোকসান সরকারের

দেশের বাজারে এখনো তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়।২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা।আর সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৭ টাকায়।অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুগুলোর দামে পতন দেখা দিলেও দেশের বাজারে এখনো সেই প্রভাব সরাসরি দেখা যায়নি। ফলে আন্তর্জাতিক দর এবং স্থানীয় বাজারের দামের এই পার্থক্য এখন নজর রাখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিষয় : রুপা প্ল্যাটিনাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাজারে কমল রুপা প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x