শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রামেক হাসপাতালে দালাল চক্রের সাত সদস্যের কারাদণ্ড

চক্রের সাত সদস্যের কারাদণ্ড

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের প্রতারণার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

বুধবার ২৩ সেপ্টেম্বর রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এসআরবি-৫-এর কর্মকর্তা মেজর কবির জানান একটি সংঘবদ্ধ চক্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে রোগী ও স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো।

আড়ও পড়ুন,ফেনীতে ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ

এমন অভিযোগের ভিত্তিতে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালানো হয়। অভিযানে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসার জন্য রামেক হাসপাতালে আসেন। তাদের সরলতার সুযোগ নিয়ে একটি দালাল চক্র প্রতারণার মাধ্যমে টাকা আদায় করছিল।তিনি জানান অভিযোগের সত্যতা ও অপরাধের ধরন বিবেচনায় আটক সাতজনকে নির্ধারিত দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয় : হাসপাতাল কারাদণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রামেক হাসপাতালে দালাল চক্রের সাত সদস্যের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x