শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নান্দাইল কৃষি ব্যাংকে ঋণ বিতরণ ও আদায়ে চরম অচলাবস্থা

অচলাবস্থা

ময়মনসিংহের নান্দাইল কৃষি ব্যাংক শাখায় ঋণ বিতরণ ও আদায় নিয়ে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। শাখাটি থেকে উপজেলার প্রায় ১৩ হাজার ২০০ গ্রাহককে প্রায় ১১০ কোটি টাকা ঋণ দেওয়া হলেও এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকাই বর্তমানে বকেয়া বা খেলাপি রয়েছে। বিপুল পরিমাণ ঋণ খেলাপি হওয়ায় গত কয়েক বছর ধরে নতুন ঋণ বিত সঠিক জমির কাগজপত্র নিয়ে ব্যাংকে গেলেও নানা অজুহাতে তাদের ঋণ দেওয়া হচ্ছে না। অন্যদিকে অভিযোগ রয়েছে, ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করা কিছু ব্যক্তিকেও অতরণ কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এতে প্রকৃত কৃষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বৈধ ও সঠিক জমির কাগজপত্র নিয়ে ব্যাংকে গেলেও নানা অজুহাতে তাদের ঋণ দেওয়া হচ্ছে না। অন্যদিকে অভিযোগ রয়েছে, ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করা কিছু ব্যক্তিকেও অতীতে ঋণ দেওয়া হয়েছে। এর ফলে বড় অঙ্কের ঋণ খেলাপি হয়েছে এবং প্রকৃত কৃষকরা নতুন ঋণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

গাঙাইল ইউনিয়নের পালাহার গ্রামের কৃষক আক্কাস আলী জানান, প্রায় দেড় বছর আগে তিনি আগের ৯০ হাজার টাকা সুদসহ পরিশোধ করেছেন। তখন তাকে দ্রুত নতুন ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি তা পাননি। একই ধরনের অভিযোগ করেছেন কান্দিউড়া গ্রামের আল-আমীন ও শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেন। তারা জানান, প্রায় এক বছর ধরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকে ঘুরলেও ঋণ পাচ্ছেন না।

আড়ও পড়ুন,সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

চণ্ডীপাশা গ্রামের ফরিদ আহম্মেদও প্রায় এক বছর ধরে ঋণের জন্য চেষ্টা করছেন। তার দাবি, ব্যাংকের পরামর্শ অনুযায়ী গোয়ালঘরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরও তিনি ঋণ পাননি। এতে তার কৃষিকাজে সমস্যা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ব্যাংক শাখায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক ঋণের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। তবে তাদের জানানো হচ্ছে, আপাতত সব ধরনের ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে।

ব্যাংক সূত্র বলছে, শাখাটিতে জনবল সংকটও রয়েছে। ১৬ জন কর্মকর্তার জায়গায় বর্তমানে কর্মরত আছেন মাত্র আটজন। ফলে মাঠপর্যায়ে ঋণের বকেয়া আদায়, গ্রাহকদের তদারকি এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

বিষয় : কৃষি অচলাবস্থা আদায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নান্দাইল কৃষি ব্যাংকে ঋণ বিতরণ ও আদায়ে চরম অচলাবস্থা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x