শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

কিয়ারা-সিদ্ধার্থ

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের ওপর রাখা রয়েছে কুরুশের কাজ করা এক জোড়া ছোট্ট সাদা শিশুর মোজা। সেই মোজার ওপর হাত রেখেছে তাদের মেয়ে সারায়াহ। ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় উপহারের আশীর্বাদ আবারও পেয়েছেন তারা। ভালোবাসা ও কৃতজ্ঞতায় তাদের হৃদয় পরিপূর্ণ।

আরও পড়ুন,ব্যক্তিগত মুহূর্ত ফাঁস ঠেকাতে অনিরুদ্ধর বিশেষ পরামর্শ  

পোস্ট প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে শুরু করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকাও তাদের অভিনন্দন জানিয়েছেন। ২০২৫ সালের ১৫ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিলেন এই তারকা দম্পতি। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে বিয়ে করেন তারা।

বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও বিশেষ মুহূর্তগুলো মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কিয়ারা-সিদ্ধার্থ। এবার দ্বিতীয় সন্তানের সুখবর প্রকাশের পর তাদের পরিবারে নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x