শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দেশে জেট ফুয়েলের দাম বাড়ল অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি ১৭ টাকা

দাম বাড়ল অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি ১৭ টাকা

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হবে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানির দাম বেড়েছে লিটারপ্রতি ১৭ টাকা ৬ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক রুটে গত মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। 

আরও পড়ুন,সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ মজুরি বৃদ্ধির হার কমেছে

নতুন দামে তা বেড়ে হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে দাম বেড়েছে শূন্য দশমিক ১১১২ ডলার। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্ল্যাটস রেটের গড় মূল্য এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তা পর্যায়ে জেট এ-১-এর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

বিষয় : ফুয়েল অভ্যন্তরীণ লিটার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে জেট ফুয়েলের দাম বাড়ল অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি ১৭ টাকা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x