শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অসুস্থতার কঠিন সময় পেরিয়ে নতুন করে ফিরছেন তানিয়া বৃষ্টি

অসুস্থতার কঠিন সময়

ব্রেন টিউমারের চিকিৎসার দীর্ঘ কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় আট মাস শুটিং থেকে দূরে থাকার পর চলতি মাসেই নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে চিকিৎসার জন্য চেন্নাইয়ে গিয়ে আরও একটি সার্জারি করাতে হয় তাঁকে।চিকিৎসার সময় স্বাভাবিকভাবে কথা বলতেও কষ্ট হতো। তবে সম্প্রতি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভক্ত ও সহকর্মীদের চমকে দেন এই অভিনেত্রী। তানিয়া জানান, আল্লাহর রহমতে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস কয়েক দিন আগে শেষ হয়েছে। কেমোথেরাপি শেষ হওয়ার পর আবার এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করা হবে। তখন টিউমারের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যাবে। চিকিৎসার কারণে তাঁর শারীরিক গঠনেও পরিবর্তন এসেছে। 

আরও পড়ুন,তৌসিফের সঙ্গে নতুন জুটি নীহা চৌধুরী

দুটি সার্জারি এবং নিয়মিত ওষুধ সেবনের কারণে ওজন বেড়েছে বলেও জানান তিনি। অসুস্থতার সময় শুটিং ও সহকর্মীদের খুব মিস করেছেন তানিয়া। তাঁর ভাষায়, মিডিয়ার শিল্পী সহশিল্পী ও কলাকুশলীরা তাঁর পরিবারের মতো। অনেকেই তাঁকে দেখতে গেছেন এবং তাঁর ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। এসব ভালোবাসা তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, তিনি অভিনয়ের মানুষ এবং অবশ্যই অভিনয়ে ফিরতে চান। ওটিটিসহ বেশ কিছু কাজের বিষয়ে ইতোমধ্যে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরবেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বেশির ভাগ সময় বাসাতেই কাটাচ্ছেন তানিয়া। তাঁর সময় কাটানোর অন্যতম সঙ্গী ছয়টি পোষা বিড়াল। তাদের সঙ্গে সময় কাটালে নিজেকে আরও সুস্থ অনুভব করেন বলে জানান তিনি। দীর্ঘ আট মাস তাঁর সুস্থতার জন্য দোয়া করা এবং ফেরার অপেক্ষায় থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অসুস্থতার কঠিন সময় পেরিয়ে নতুন করে ফিরছেন তানিয়া বৃষ্টি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x